Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘এখানে নিরাপত্তা নেই!’ স্টিভ-ওয়ার্নারদের জঙ্গি-হুঁশিয়ারি, পিএসএল নিয়ে ঘোর বিপাকে পাকিস্তান

সওয়াল অন্য জায়গায়। হুমকির পর মানসিক চাপ কতটা প্রভাব ফেলবে খেলোয়াড়দের পারফরম্যান্সে? পিএসএল এবার শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়। হয়ে উঠেছে গোটা দেশের সুরক্ষা ও নিরাপত্তার পরীক্ষা। 

‘এখানে নিরাপত্তা নেই!’ স্টিভ-ওয়ার্নারদের জঙ্গি-হুঁশিয়ারি, পিএসএল নিয়ে ঘোর বিপাকে পাকিস্তান

স্টিভ স্মিথ

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 March 2026 15:03

দ্য ওয়াল ব্যুরো: মাঠে লড়াই শুরুর আগেই কাঁপছে পিএসএল। শুধু জ্বালানি সঙ্কট বা খেলোয়াড় পালানো নয়—এবার সরাসরি প্রাণনাশের হুমকি! বিদেশি ক্রিকেটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা—‘পাকিস্তান এখন খেলাধুলার জন্য নিরাপদ নয়!’ টুর্নামেন্টের প্রাকলগ্নে এমন হুঁশিয়ারি স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

সরাসরি হুমকি: ‘এখনই সরে দাঁড়ান’

পাকিস্তান সুপার লিগ (PSL 2026) ঘিরে বিতর্কের কেন্দ্রে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (Tehrik-e-Taliban Pakistan)। তাদের জামাত-উল-আহরার শাখার মুখপাত্র আসাদ মনসুর (Asad Mansoor) বিদেশি ক্রিকেটারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। দাবি, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ‘অস্থির ও ঝুঁকিপূর্ণ!’ সামরিক অভিযান, অশান্তি—সব মিলিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই অংশগ্রহণ না করার পরামর্শ। বিবৃতিতে আরও বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া (Khyber Pakhtunkhwa) ও বালুচিস্তানের (Balochistan) জটিল পরিস্থিতির মধ্যে এমন ক্রিকেট উৎসব ‘মানুষের যন্ত্রণাকে উপহাস করা’-র সমতুল্য। রাজনৈতিক ও ক্রীড়া পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্য শুধু হুমকি নয়, পিসিবির (PCB) ভাবমূর্তিতেও বড় ধাক্কা।

নিরাপত্তা-বলয়ে আয়োজন, তবু সংশয় কাটছে না

আপাতত টুর্নামেন্ট চালানোর সিদ্ধান্তে অনড় বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) বলেছেন, ‘প্রেসিডেন্ট-স্তরের নিরাপত্তা দেওয়া হবে।’যদিও বাস্তব ছবি আলাদা। ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে। প্রতিযোগিতা সীমাবদ্ধ রাখা হয়েছে লাহোর ও করাচির ‘রেড জোনে’। মোট ৪৪টি ম্যাচ গুটিয়ে আনা হয়েছে। তার উপর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল। টিকিট কাটা দর্শকদের জন্য রিফান্ডের ব্যবস্থা। ফ্র্যাঞ্চাইজিগুলোকেও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস।

সরকারি যুক্তি—জ্বালানি সঙ্কট। পশ্চিম এশিয়ার যুদ্ধ-পরিস্থিতি (US-Iran conflict) তেলের সরবরাহে প্রভাব ফেলেছে। তাই জনসমাগম এড়ানোর সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন থাকছেই—শুধু জ্বালানি, নাকি নিরাপত্তা ইস্যুই আসল কারণ?

খেলোয়াড় সরে যাচ্ছে, চাপ বাড়ছে

এই আবহে বিদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিধা ছড়িয়েছে। কেউ কেউ ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন। অনেকে আইপিএলের (IPL 2026) দিকে ঝুঁকেছেন। তবুও আসছেন কেউ কেউ। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith) ইতিমধ্যে মুলতান সুলতানস শিবিরে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছেন।

কিন্তু সওয়াল অন্য জায়গায়। হুমকির পর মানসিক চাপ কতটা প্রভাব ফেলবে খেলোয়াড়দের পারফরম্যান্সে? পিএসএল এবার শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়। হয়ে উঠেছে গোটা দেশের সুরক্ষা ও নিরাপত্তার পরীক্ষা। পাকিস্তান কি সত্যিই নিরাপদভাবে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারবে? মাঠের বাইরের সংকট আপাতত মাঠের লড়াইকে ছাপিয়ে যাচ্ছে।


```