Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১৩ বছর আগে লর্ডসে টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, সেই আশ্চর্য সিরিজ জিতেছিল কারা?

১৯১২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই টুর্নামেন্ট ছিল বিস্ময়কর। যেখানে ঐতিহাসিক লর্ডস টেস্টে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। 

১১৩ বছর আগে লর্ডসে টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, সেই আশ্চর্য সিরিজ জিতেছিল কারা?

লর্ডস স্টেডিয়াম

শেষ আপডেট: 10 June 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে (Lords Stadium) শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2025)। মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (Australia-South Africa)।

দুই দেশ ২০২৩-২৫ চক্রের বিচারে সেরা দুই দল হিসেবে ফাইনালে জায়গা পাকা করেছে। দক্ষিণ আফ্রিকা উঠেছে শীর্ষ বাছাই হিসেবে। এই দু’বছরে খেলেছে ১২টি টেস্ট। জিতেছে ৮টি। পয়েন্ট শতাংশ ৬৯.৪৪। অন্যদিকে অজিরা ১৯ ম্যাচে নেমে ৬৭.৫৪ শতাংশ পয়েন্ট পকেটে পুরে ফাইনাল খেলতে নামবে।

দুই দেশের মারকাটারি দ্বৈরথ কারও অজানা নয়। ওয়ান ডে-তে যেমন আটানব্বই বিশ্বকাপের ফাইনাল, যেখানে স্বপ্নভঙ্গ হয় প্রোটিয়াদের। ঠিক তেমনই ২০০৫ সালে জোহানেসবার্গের পঞ্চম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার তোলা ৪৩৪ রান অন্তিম ওভারে চেজ করে ইতিহাসের পাতায় নাম লেখায় দক্ষিণ আফ্রিকা দল। একইভাবে টেস্টেও বেশ কিছু স্মরণীয় ডুয়েল অনুরাগীদের উপহার দিয়েছে দুই দেশ।

আগামিকালের লড়াই নিয়ে স্বভাবিকভাবেই ক্রিকেট মহলে উন্মাদনা তুঙ্গে। একদিকে শীর্ষে থাকা দল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২৩ সালে ওভালে ভারতীয় দলকে একপেশে ম্যাচে হারিয়ে খেতাব জেতেন প্যাট কামিন্সরা।

এবার আসর বসছে লর্ডসে। তাৎপর্যপূর্ণভাবে, এই মাঠেই দুই দেশ মুখোমুখি হয়। একবারই। আজ নয়। ১১৩ বছর আগে। ত্রিদেশীয় টেস্ট টুর্নামেন্টে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ছাড়াও তৃতীয় দল হিসেবে যোগ দেয় ইংল্যান্ড।

বেশ চমকপ্রদ ফর্ম্যাটের প্রতিযোগিতা। আগে তো দেখা যায়ইনি, পরেও বসেছিল মাত্র একবার। ১৯৯৮ সালে। নাম: এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওয়ান ডে বা হাল আমলে টি-২০-তে ত্রিদেশীয় টুর্নামেন্ট হামেশাই আয়োজিত হয়। কিন্তু টেস্টে এই ধাঁচের প্রতিযোগিতা বিরল।

১৯১২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই টুর্নামেন্ট ছিল বিস্ময়কর। যেখানে ঐতিহাসিক লর্ডস টেস্টে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। অল আউট হয় ২৬৩ রানে। অজিরা তাদের প্রথম ইনিংসে করে ৩৯০ রান। সেকেন্ড ইনিংসে ফ্র্যাঙ্ক মিচেলের বাহিনী তোলে ১৭৩। হেসেখেলে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

সিরিজের পরের ম্যাচে দুই দেশ মুখোমুখি হয় ট্রেন্ট ব্রিজে। ওই লড়াই অমীমাংসিত থাকে। প্রতিযোগিতা চলেছিল মে থেকে অগস্ট পর্যন্ত। প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে তিনটি করে টেস্ট খেলে। শেষমেশ সিরিজ জিতে নেয় আয়োজক ইংল্যান্ড।


```