বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পুরস্কার মূল্য পূর্ববর্তী দু’টি সংস্করণের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। এবার বিজয়ীরা পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। এই পুরস্কার মূল্য ২০২১ এবং ২০২৩ সংস্করণে ছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ
শেষ আপডেট: 15 May 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: আর এক মাসও বাকি নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final) ফাইনালের। এবার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। লর্ডসে (Lords) অনুষ্ঠিত হবে ফাইনাল। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) জানিয়েছে, ফাইনালে বিজয়ী দল পূর্ববর্তী দু’টি সংস্করণের তুলনায় দ্বিগুণ পুরস্কার পাবে।
সেই সঙ্গে অন্যান্য পুরস্কার মূল্যও দ্বিগুণ বেড়েছে। এবার তৃতীয় স্থানে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে ভারত। সেই কারণে গত দুই বারের রানার্স টিম ইন্ডিয়াও পাবে আর্থিক পুরস্কার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পুরস্কার মূল্য (Prize Money) পূর্ববর্তী দু’টি সংস্করণের তুলনায় দ্বিগুণেরও (Double) বেশি বাড়ানো হয়েছে। এবার বিজয়ীরা (Champion) পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০,৭৯,৪৮,৯৩১ ভারতীয় টাকা)। এই পুরস্কার মূল্য ২০২১ এবং ২০২৩ সংস্করণে ছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, রানার্স-আপরা (Runners) পাবে ২.১৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৮,৪৭,৯৬,৩৯০ ভারতীয় টাকা)। এর আগে যা ছিল ৮ মিলিয়ন মার্কিন ডলার। দুইবারের ডব্লিউটিসি রানার্স-আপ ভারত (India) এবার তৃতীয় স্থান অর্জন করেছে। তারা পাবে ভারতীয় মুদ্রায় ১২,৩১,৯৮,০৪৮ টাকা।
আইসিসি জানিয়েছে, “ডব্লিউটিসি চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দলের খেলোয়াড়রা অসাধারণ প্রদর্শন করেছেন, যার সমাপ্তি ঘটতে চলেছে এই দু’টি ব্যতিক্রমী স্কোয়াডের মধ্যে ফাইনাল দিয়ে, যা ক্রিকেটের একটি সত্যিকারের উদযাপন।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আইসিসির চেয়ারম্যান (ICC Chairman) জয় শাহ (Jay Shah) বৃহস্পতিবার বলেছেন, “আমি নিশ্চিত যে লর্ডসের দর্শকরা, সারা বিশ্ব থেকে আসা ভক্তরা এক মাসেরও কম সময়ের মধ্যে একটি দুরন্ত ম্যাচ উপভোগ করবেন। আইসিসির পক্ষ থেকে আমি উভয় দলের খেলোয়াড়দের মর্যাদাপূর্ণ ম্যাচের প্রস্তুতির জন্য শুভকামনা জানাচ্ছি।”