সুনীল গাভাসকার বিসিসিআইকে বাকি ১৭টি ম্যাচ চিয়ারলিডার এবং ডিজে ছাড়াই করার অনুরোধ করার পর ভারতীয় ক্রিকেট বোর্ড এবার সিদ্ধান্ত নিতে চলেছে।

চিয়ারলিডার-আইপিএল ২০২৫
শেষ আপডেট: 15 May 2025 14:02
আইপিএল ২০২৫: ভারত-পাকিস্তান (India-Pakistan Conflict) উত্তেজনার পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ স্থগিত (Suspended) ছিল আইপিএল ২০২৫ (IPL 2025)। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। তাই আইপিএল ২০২৫-এর বাকি থাকা ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। আগামী ১৭ মে শনিবার থেকে আবার শুরু হতে চলেছে আইপিএল।
বিসিসিআই পরবর্তী সূচি ঘোষণার পরই ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকার (Sunil Gavaskar) বিসিসিআইকে (BCCI)বলেছিলেন, বাকি ১৭টি ম্যাচে কোনও বিনোদন (Entertainment), কোনও চিয়ারলিডার (Cheerleader) বা ডিজে (DJ) নয়, শুধু খেলা হোক। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক এই পরামর্শ দিয়েছিলেন।
সানি স্পোর্টস টুডেকে বলেছিলেন, "আমি যা দেখতে চাই তা হল, শেষ কয়েকটি ম্যাচ। আমার মনে হয়, আমরা প্রায় ৬০টি ম্যাচ খেলেছি। এখনও বাকি রয়েছে ১৫-১৬টি ম্যাচ। যা ঘটেছে তা ভোলার নয়। কিছু পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে। আমি চাই আইপিএলের সঙ্গে সম্পর্কিত সমস্ত শো-অফ নয়, শুধু খেলা হোক। ভিড় থাকুক, কিন্তু সঙ্গীত নয় (Let there be a crowd, but not music)। ওভারের মাঝখানে কোনও ডিজে চিৎকার না করুক। খেলা ছাড়া আর কিছুই চাই না।"
ভারতের এই প্রবাদপ্রতিম ক্রিকেটার আরও বলেন, "এবার এমন একটি টুর্নামেন্ট হোক, যেখানে ভারসাম্য বজায় থাকবে। সাম্প্রতিক আবহে কোনও নৃত্য (Dance) চাইছি না, চিয়ারলিডার, ডিজে কিছুই না। শুধুমাত্র ক্রিকেটই প্রিয়জনদের হারানো পরিবারের অনুভূতিকে সম্মান করার একটি সুন্দর উপায় হতে পারে।"
এবার একটি প্রতিবেদন অনুসারে জানা গেল, বিসিসিআই এখন গাভাসরের পরামর্শটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে ৮ মে আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। এই জঘন্য হামলায় ২৬ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই শীঘ্রই বিনোদন এবং গ্ল্যামার ছাড়াই আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, "সুনীল গাভাসকার বিসিসিআইকে বাকি ১৭টি ম্যাচ চিয়ারলিডার এবং ডিজে ছাড়াই করার অনুরোধ করার পর ভারতীয় ক্রিকেট বোর্ড এবার সিদ্ধান্ত নিতে চলেছে।"