কোথায় গেল সেওয়াগের দেশপ্রেম? যিনি কয়েকদিন আগেই পাকিস্তানকে বয়কটের কথা বলেছিলেন। ওনার এখন লজ্জা পাওয়া উচিত।

বীরেন্দ্র সেওয়াগ
শেষ আপডেট: 28 August 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ শুরু হতে ১৫ দিনও আর বাকি নেই (Asia Cup)। টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার সোনি নেটওয়ার্ক প্রতিযোগিতা শুরুর আগে উত্তেজনার আঁচ বাড়াতে একটি প্রোমোশনাল ভিডিও (Promotional Video) প্রকাশ করেছে। আর তারপরই দেখা দিয়েছে বিতর্ক।
এশিয়া কাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, বীরেন্দ্র সেওয়াগ ক্রিকেটপ্রেমীদের এই ম্যাচটি দেখার জন্য আহ্বান জানাচ্ছেন। আর এরপরই বীরুর প্রতি ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন নেটিজেনরা। তাঁদের অভিযোগ হল, “কোথায় গেল সেওয়াগের দেশপ্রেম? যিনি কয়েকদিন আগেই পাকিস্তানকে বয়কটের কথা বলেছিলেন। ওনার এখন লজ্জা পাওয়া উচিত।” পাশাপাশি নেট দুনিয়ার হাত থেকে রক্ষা পায়নি বিসিসিআইও (BCCI)। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, বীরেন্দ্র সেওয়াগ ও সোনি নেটওয়ার্ককেও বয়কট করা হোক।
140 crore dhadkanein ek saath dhadkegi apni #TeamIndia ke liye! 💙🇮🇳 Kyunki rag rag mein hain rang Bharat ka. 🇮🇳🔥
Dekhiye Asia Cup September 9 se Sony Sports Network ke TV Channels aur Sony LIV par!#RagRagMeinBharat #TeamIndia #AsiaCup #SonyLIV #SonySportsNetwork pic.twitter.com/SgCFONOm6n— Sony Sports Network (@SonySportsNetwk) August 22, 2025
৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হবে। ৮টি দলের মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার সোনি স্পোর্টস নেটওয়ার্কের প্রকাশিত প্রোমোতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি এবং কিংবদন্তি ব্যাটার বীরেন্দ্র সেওয়াগকে দেখা গিয়েছে।
পহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত-জুড়ে আওয়াজ উঠেছে, পাকিস্তানকে বয়কট করা হোক। সকলেরই দাবি কোনও পরিস্থিতিতেই ভারতের উচিত নয় পাকিস্তানের মুখোমুখি হওয়া। এর আগে, লেজেন্ডস লিগে হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়নারা পাকিস্তানের বিরুদ্ধে খেলেতে অস্বীকার করেছিলেন। এরপর বেশির ভাগ প্রাক্তন ক্রিকেটারই বলেছিলেন, এশিয়া কাপেও ভারতের প্রতিবেশী দেশটির বিরুদ্ধে খেলা উচিত নয়। তাঁদের সকলেরই বক্তব্য ছিল, হিংসা আর খেলাধুলা একসঙ্গে চলতে পারে না।
140 crore dhadkanein ek saath dhadkegi apni #TeamIndia ke liye! 💙🇮🇳 Kyunki rag rag mein hain rang Bharat ka. 🇮🇳🔥
Dekhiye Asia Cup September 9 se Sony Sports Network ke TV Channels aur Sony LIV par!#RagRagMeinBharat #TeamIndia #AsiaCup #SonyLIV #SonySportsNetwork pic.twitter.com/SgCFONOm6n— Sony Sports Network (@SonySportsNetwk) August 22, 2025
এদিকে, কেন্দ্রীয় ক্রীড় মন্ত্রক থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর বিসিসিআই জানিয়েছে, বহুদলীয় প্রতিযোগিতার ক্ষেত্রে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে, দ্বিপাক্ষিক সিরিজে নয়। আসলে, এশিয়া কাপে না খেললে বিসিসিআই যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হত, তেমনই কেন্দ্রকেও কূটনৈতিক চাপে পড়তে হতো। তাই হয়তো পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্মতি জানানো হয়েছে।
পহেলগাম ক্ষতের কথা মনে করিয়ে দিয় ক্রিকেটপ্রেমী ভারতীয় জনতা এখন সোনি স্পোর্টস নেটওয়ার্ক বয়কটের জন্য আওয়াজ তুলেছেন। ভারত-পাকিস্তান ম্যাচ প্রচারের জন্য তাঁরা বিসিসিআই এবং সেওয়াগের সমালোচনাও করেছেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে সেওয়াগ বলেন, "আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমরা সবেমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি এবং আমি নিশ্চিত যে আমরা এশিয়া কাপের সেরা দল। আশা করি আমরা এশিয়া কাপ জিতব।"
তিনি আরও বলেন, "আমার মনে হয়, আমাদের দল খুবই ভাল। সূর্যকুমার যাদব দলের নেতৃত্ব দিচ্ছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি একজন শীর্ষ খেলোয়াড়। আমি নিশ্চিত যে তার নেতৃত্বে আমরা ভাল করব, কারণ আমরা আগে দেখেছি যে যখন স্কাই অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিল, তখন আমরা অনেক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিলাম। আমি নিশ্চিত যে আমরা এশিয়া কাপও জিতব।"