Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লর্ডসের সেই স্বভাববিরুদ্ধ আগ্রাসনই পতনের কারণ? হঠাৎ করে শুভমান গিলের হলটা কী?

মাত্র ১২ রান করে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলেই এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শুভমান। দলের স্কোর তখন ১৪০-৩।

লর্ডসের সেই স্বভাববিরুদ্ধ আগ্রাসনই পতনের কারণ? হঠাৎ করে শুভমান গিলের হলটা কী?

শুভমান গিল

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 July 2025 11:30

দ্য ওয়াল ব্যুরো: নায়ক থেকে হঠাৎ করেই তিনি খলনায়ক।

প্রথম দুই টেস্টের চার ইনিংসে যিনি কথায় কথায় সেঞ্চুরি হাঁকাচ্ছিলেন, মনে হচ্ছিল স্বেচ্ছায় উইকেট উপহার দিয়ে না এলে তাঁকে বাইশ গজ থেকে ফেরানোর সাধ্যি ইংরেজদের নেই, সেই তিনি, শুভমান গিল, লর্ডস টেস্ট থেকে আচমকা ছন্দ হারিয়েছেন (Shubhman Gill Off Form)। দুই ইনিংসে রান পাননি।

কাল ম্যাঞ্চেস্টারে (Manchester Test) মরণ-বাঁচন ম্যাচ ছিল অগ্নিপরীক্ষা। কিন্তু সেখানেও ময়দানে নেমে রানের খরা কাটাতে পারলেন না শুভমান। বেন স্টোকসের বলের লাইন বুঝতে ভুল করে বিশ্রী কায়দায় আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেন। তাও এমন সময়ে, যখন ভারতের একটা বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল।

এই কারণে, ক্রিকেট মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন: শুভমানের ঠিক হলটা কী? কাল যিনি ভূরি ভূরি রান করছিলেন, আত্মবিশ্বাসী শট খেলছিলেন, আজ তিনিই আচমকা খেই হারালেন। কেন? লর্ডসে স্বভাববিরুদ্ধ কায়দায় ইংল্যান্ডের ব্যাটারদের সম নষ্টের প্রতিবাদে তেড়ে গেছিলেন, দেখিয়েছিলেন ‘অ-ভূতপূর্ব’ আগ্রাসন। যার জেরে টিম ইন্ডিয়ার অধিনায়ককে বিতর্কের মুখে পড়তে হয়। তাহলে কি লর্ডস টেস্টই কি শুভমানকে পালটে দিল? হাতে থাকা নিয়ন্ত্রণ, আধিপত্য ফুড়ুৎ করে বিদায় নিল?

শুধু অধিনায়ক হিসেবে নয়, লর্ডস টেস্টে ব্যাট হাতেও গিলের পারফরম্যান্স হতাশাজনক। প্রথম ইনিংসে ১৬, দ্বিতীয় ইনিংসে ৬ রান। আউট হওয়ার কায়দাটাও প্রশ্ন তুলেছে।

এই ব্যর্থতার থেকেও বেশি আলোড়ন উঠেছে তৃতীয় দিনের শেষলগ্নের ঘটনায়। যখন ইংল্যান্ডের দুই ব্যাটার জ্যাক ক্রলি ও বেন ডাকেটের সঙ্গে তর্কাতর্কি, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন গিল। মাঠেই চলতে থাকে উত্তপ্ত বাক্যবিনিময়। ঘটনার রেশ চতুর্থ টেস্টের প্রথম দিনেও জারি রয়েছে।

গতকাল ম্যাঞ্চেস্টারে আশানুরূপ কিছু করতে পারেননি এখনও পর্যন্ত সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক। মাত্র ১২ রান করে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলেই এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শুভমান। দলের স্কোর তখন ১৪০-৩।

এই হঠাৎ ফর্ম হারানোয় অশনি সংকেত দেখেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। জিওহটস্টারের স্টুডিও থেকে স্পষ্ট বলেছেন, ‘শুভমান গিল যেভাবে আউট হচ্ছে… (লর্ডসের) তৃতীয় দিনের সেই ঘটনার পর থেকেই ওর মধ্যে একটা দ্বিধা চোখে পড়ছে!’

তিনি আরও যোগ করেন, ‘আউটের আগে ও একটা আক্রমণাত্মক শট খেলেছিল। তারপর এই ইনসুইং ডেলিভারিটা আসে। সত্যিই একটা ভাল বল ছিল। কিন্তু শুভমান আসলে সেই ব্যাটসম্যান, যে প্রথম দু’টি টেস্টে রানের পাহাড় গড়েছিল। আমি এই আউট তৃতীয় দিনের ঘটনার সঙ্গে জোর করে জুড়ে দিতে চাই না। কিন্তু এটা বাস্তব যে, গিল এখন আর রানের মধ্যে নেই। এ এক ধরনের রিয়্যালিটি চেক। দীর্ঘদিনের খারাপ ফর্ম নয় ঠিকই। কিন্তু ও বারবার রক্ষণাত্মক শট খেলেই আউট হচ্ছে। ওর মধ্যে একটা দ্বিধা দেখা যাচ্ছে। তৃতীয় দিনে যেন কিছু একটা বদলে গেছে। শুভমান তো ভারতের সুপারস্টার। ইংল্যান্ডে এসেছে এমন ঢঙে, যেন মনে হচ্ছে, দুনিয়া ওর পায়ের নিচে। অথচ এখন যেন সেই দুনিয়াটাই ওর হাতছাড়া হয়ে গেছে!’

ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট আরও এক কদম এগিয়ে বলেছেন, ‘হঠাৎ করেই গিল ‘ব্যাটার’ থেকে ‘ভিলেন’। লর্ডসের তিন নম্বর দিনের ঘটনাটাই ওকে এই জায়গায় নিয়ে এসেছে। ব্যাটিংয়ের বদলে এখন সবার নজরে ওর নেতৃত্ব। আজ মাঠে যে ‘অভ্যর্থনা’ পেল, সেটা একেবারেই ওর আচরণের ফল!’

তাঁর আরও সংযোজন, ‘প্রথম দু’টি টেস্ট শুধু ব্যাটার গিলের দাপট দেখেছি। কিন্তু তারপর থেকে ও নিজেকেই যেন নিশানা বানিয়ে ফেলেছে। যখন তুমি এত শক্তিশালী একটা দলের নেতা, তখন আক্রমণ আসবেই। এখন দেখার, গিল এই অবস্থান থেকে কত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে!’


```