Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তোমায় গভীর সমুদ্রে ফেলে দিয়েছি...' 'অধিনায়ক' শুভমানকে প্রথম আলাপে ঠিক কী বলেছিলেন গম্ভীর?

নয়া ভারত এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। একদিকে শৃঙ্খলার প্রতীক গম্ভীর, অন্যদিকে তরুণ কিন্তু ঠান্ডা মাথার নেতা শুভমান গিল।

'তোমায় গভীর সমুদ্রে ফেলে দিয়েছি...' 'অধিনায়ক' শুভমানকে প্রথম আলাপে ঠিক কী বলেছিলেন গম্ভীর?

গম্ভীর ও শুভমান

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 October 2025 10:35

দ্য ওয়াল ব্যুরো: ‘তোমায় গভীর সমুদ্রে ফেলে দিয়েছি। এখন সামনে দু’টো পথ—ডুবে যাবে, নাকি বিশ্বমানের সাঁতারু হয়ে উঠবে?’

ঠিক এই কথাটাই নাকি প্রথমবার ‘অধিনায়ক’ শুভমান গিলকে (Shubman Gill) বলেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নির্ভেজাল, নিঃসংকোচ পরামর্শ। কোনও মিষ্টি স্তোকবাক্য নয়, নিপাট বাস্তব। যার সূত্রে গম্ভীর দিতে চেয়েছিলেন আধুনিক জমানার নেতৃত্বের পাঠ।

ঘটনাটা চলতি বছরের মে মাসের। রোহিত শর্মা (Rohit Sharma) হঠাৎই ঘোষণা করেছেন টেস্ট থেকে অবসর (Test Retirement)। দায়িত্ব তুলে দেওয়া হল ২৫ বছরের তরুণ শুভমান গিলের হাতে। ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা। দলের প্রধান কোচ হিসেবে (Head Coach) গম্ভীরের প্রথম মুখোমুখি শুভমানের সঙ্গে। আর প্রথম আলাপেই এমন কড়া কথায় শুরু তাঁর ‘ক্যাপ্টেন্সি ক্লাস’।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) দ্বিতীয় দিনের খেলা শেষে গম্ভীর নিজের মুখেই জানিয়েছেন সেই কথোপকথনের গল্প। তাঁর ভাষায়, ‘আমি তখন শুভমানকে একটাই কথা বলেছিলাম—‘তোমায় আমরা গভীর জলে ফেলে দিয়েছি। এখানে হয় তুমি ডুবে যাবে, নয় সেরার সেরা হয়ে উঠবে!’’ এই মন্তব্যে যেন ভবিষ্যতের ইঙ্গিত স্পষ্ট। কারণ, ইংল্যান্ড সফরেই (England Tour) গিল নিজের নেতৃত্বের পরীক্ষায় পাস করেছেন দারুণভাবে। ২–২ ড্র করা সিরিজে ব্যাট হাতে ৭৫৪ রান—ভারতের কোনও টেস্ট অধিনায়কের এক সিরিজে সর্বাধিক!

যদিও গম্ভীরের চোখে সংখ্যাটা ততটা গুরুত্বপূর্ণ নয়। তাঁর কথায়, ‘ওই ৭৫০ রান নিয়ে আমি চিন্তা করি না। শুভমান হয় ইংল্যান্ডে করত, না হলে পরের সিরিজেই রান আসত। ওর মানটাই এমন। কিন্তু আমার কাছে বড় বিষয়—মাত্র ২৫ বছরের একজন ছেলেকে দেখলাম কীভাবে দল পরিচালনা করছে, চাপ সামলাচ্ছে, অধিনায়ক হিসেবে নিজের অবস্থান ধরে রাখছে। এটাই আসল সাফল্য!’

গম্ভীরের মন্তব্যে সাফ, গিলকে তিনি শুধুই প্রতিশ্রুতিশীল ব্যাটার হিসেবে দেখছেন না, বরং ভবিষ্যতের নেতা হিসেবে তৈরি করতে চাইছেন। ভারতীয় ক্রিকেটে যেখানে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়, সেখানে এত কম বয়সে জাতীয় দলের দায়িত্ব পাওয়া মানে রীতিমতো ‘অগ্নিপরীক্ষা’। আর সেই টেস্টে গিল যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, তাতে গম্ভীরের পরামর্শের সত্যতা যেন আরও স্পষ্ট।

গম্ভীর নিজেও জানেন, নেতৃত্বের বোঝা সহজ নয়। কলকাতা নাইট রাইডার্সে (KKR) অধিনায়ক হিসেবে আইপিএল জেতা প্রাক্তন তারকা বোঝেন, নেতৃত্ব মানে শুধু কৌশল নয়, মানসিক শক্তির লড়াই। তাই শুভমানের প্রতি তাঁর প্রথম নির্দেশও ছিল নির্মম ও সোজাসাপটা—ডুবে যাও বা সাঁতার কেটে বাঁচো, মাঝপথে থামার জায়গা নেই!

আজ, কয়েক মাস পর, সেই কথাটাই যেন সত্য হয়ে ফিরে এসেছে। গিলের পরিণত ব্যাটিং, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দলকে একসঙ্গে ধরে রাখার দক্ষতা—সবকিছু মিলিয়ে ভারত পেয়েছে প্রতিশ্রুতিমান নতুন নেতা।

আর গম্ভীর? তাঁর চোখে এখনো একই দৃঢ়তা: ‘অধিনায়কত্বের সবচেয়ে কঠিন পরীক্ষা ও ইংল্যান্ডেই দিয়েছে। এমন একটা টিম, এমন চাপ—ওখানে যে ভাবে ও নিজেকে সামলেছে, সেটা কোনও সংখ্যায় মাপা যায় না!’

অর্থাৎ, নয়া ভারত এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। একদিকে শৃঙ্খলার প্রতীক গম্ভীর, অন্যদিকে তরুণ কিন্তু ঠান্ডা মাথার নেতা শুভমান গিল। প্রথম আলাপে যে কথাগুলো উচ্চারণ হয়েছিল, সেগুলোই হয়তো এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে ভারতের ড্রেসিংরুমে—‘ডুবো বা ভেসে ওঠো!’ আর শুভমান গিল ঠিক সেই পথটাই বেছে নিয়েছেন, যেটা গম্ভীর চেয়েছিলেন! তিনি উঠে দাঁড়িয়েছেন, নেতৃত্বে নিজের জায়গা পাকা করে নিয়েছেন!


```