Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দ্রাবিড়ের দর্শনেই চ্যাম্পিয়নস ট্রফি জয়!’ মত রোহিতের, গম্ভীরের সঙ্গে দূরত্ব কি আরও বাড়ল?

চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই রোহিত–গম্ভীর সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। কেউ বলেছিলেন, নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত একান্তভাবে হেডকোচের অনুমোদনের ফল। তাতে রোহিত ব্যথিত।

‘দ্রাবিড়ের দর্শনেই চ্যাম্পিয়নস ট্রফি জয়!’ মত রোহিতের, গম্ভীরের সঙ্গে দূরত্ব কি আরও বাড়ল?

দ্রাবিড়ের সঙ্গে রোহিত-বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 October 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: কথাটা শুনতে যতটা সরল, ইঙ্গিত ততটাই গভীর। ‘দ্রাবিড়ের দর্শন মেনেই ভারত চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy 2025) জেতে’—এই মন্তব্য করে নয়া বিতর্ক টেনে আনলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কারণ, এই দর্শন- প্রশংসার আড়ালে রয়েছে একটুখানি খোঁচাও—যা সরাসরি গিয়ে বিঁধতে পারে বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)!

রোহিত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘দ্রাবিড় (Rahul Dravid) সবসময় বলতেন, খেলাটা সহজভাবে খেলো, অযথা বেশি ভেবো না। ওর সেই শান্ত দর্শনটাই দলকে বদলে দেয়। ওর সময় আমরা সবাই নিজের ভূমিকাটা পরিষ্কার বুঝেছিলাম, সেটাই সাফল্যের চাবিকাঠি।’

ঠিক এখানেই প্রশ্নটা উঠছে—তাহলে কি রোহিতের এই মন্তব্য আসলে গম্ভীরকে লক্ষ্য করে বলা? কারণ, দলের এখনকার হেড কোচের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা—আক্রমণাত্মক, নির্ভীক, ‘মেন্টাল ইনটেনসিটি’-তে ভরপুর। রোহিতের মন্তব্যে তাই অনেকের চোখেই গম্ভীর-জমানার উলটো সুর—যেন পুরনো দিনের প্রশংসায় লুকিয়ে আছে নতুন যুগের প্রতি অনাস্থা!

দলের ভেতরের সূত্র বলছে, রোহিতের মন্তব্যটা হেড কোচের কাছে খুব একটা খারাপ ঠেকবে না। যদিও প্রকাশ্যে কেউ কিছু বলেননি। গম্ভীর আপাতত প্রস্তুতিতে ব্যস্ত, দিল্লি টেস্টের (Delhi Test) আগে খেলোয়াড়দের সঙ্গে আলাদা আলাদা সেশন নিচ্ছেন। বোর্ডের এক আধিকারিক বলেন, ‘রোহিতের মন্তব্যকে অতিরঞ্জিত করা ঠিক নয়। দ্রাবিড়ের প্রশংসা করা মানেই গম্ভীরের সমালোনা কেন হতে যাবে? কিন্তু এটা ঠিক যে দু’জনের ভাবনার ধরন এক নয়—একজন শান্ত, আরেকজন তীব্র। আর এই দুই মেরুর মধ্যে ভারসাম্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ!’

মজার বিষয়, চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই রোহিত–গম্ভীর সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। কেউ বলেছিলেন, নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত একান্তভাবে হেডকোচের অনুমোদনের ফল। তাতে রোহিত ব্যথিত। কেউ আবার যুক্তি দেখান, গম্ভীরের কড়া কোচিং স্টাইল নাকি রোহিতের স্বভাবসিদ্ধ শীতলতাকে আঘাত করছে! এহেন পরিস্থিতিতে, নতুন মন্তব্য আবার সেই পুরনো বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। প্রশ্নটা তাই এখন খোলাখুলি—দলের জয়ই যখন মোদ্দা লক্ষ্য, সেখানে দর্শনের বিভাজন কি আবার ভারতীয় ক্রিকেটে নতুন ফাটলের ইঙ্গিত নয়?


```