Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘এই তো সবে শুরু, আরও খারাপ খবরের জন্য তৈরি থাকো!’ রোহিতকে অশনি সংকেত গাভাসকরের

বোর্ড সূত্রে ইঙ্গিত, রোহিত ও বিরাটের ভবিষ্যৎ এখন ‘পারফরম্যান্স নির্ভর’। মানে, কোনও নামই অগ্রাধিকার পাবে না। অভিজ্ঞ দুই তারকা কি ২০২৭ পর্যন্ত টিকে থাকবেন? এখনই কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। 

‘এই তো সবে শুরু, আরও খারাপ খবরের জন্য তৈরি থাকো!’ রোহিতকে অশনি সংকেত গাভাসকরের

রোহিত ও গাভাসকর

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 October 2025 15:04

দ্য ওয়াল ব্যুরো: নেতৃত্ব বদলের সিদ্ধান্তে বিসিসিআই (BCCI) সোজাসুজি জানিয়ে দিয়েছে—ভারতীয় ক্রিকেটে একটা যুগ শেষের পথে। রোহিত শর্মা (Rohit Sharma) আর অধিনায়ক নন, ওয়ানডে দলের দায়িত্ব এখন শুভমান গিলের (Shubman Gill) হাতে।

শনিবার এই ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন—এ কি নিছক নেতৃত্ব পরিবর্তন, নাকি রোহিত-যুগের সমাপ্তির সূচনা? কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) কিন্তু কোনও সন্দেহ রাখলেন না। রোহিত শর্মাকে উদ্দেশ করে অকপটে বলে দিলেন—‘এই তো সবে শুরু, আরও খারাপ খবরের জন্য তৈরি থাকো!’

গাভাসকরের মতে, নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্ত সঠিক। তাঁর অনুমান, প্রাক্তন অধিনায়ক নিজেও নাকি এতে আপত্তি করেননি। তাঁর বক্তব্য, ‘রোহিত এখন কেবল ওয়ানডে খেলছেন। আন্তর্জাতিক ক্যালেন্ডারে দেখলে বোঝা যায়, বছরে ভারতীয় দল বড়জোর পাঁচ-সাতটা ওয়ানডে খেলবে। তাতে ম্যাচ-রিদম পাওয়া সম্ভব নয়। তাই ২০২৭ সালের বিশ্বকাপের (ODI World Cup 2027) কথা মাথায় রেখে এখনই নতুন নেতাকে প্রস্তুত করা জরুরি।’তাঁর সংযোজন, ‘রোহিত আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) এনে দিয়েছে। ওর নেতৃত্বে ভারত যে কোথায় পৌঁছেছিল, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা করতে হলে তরুণ দলনেতা দরকার। রোহিতও সেটা বুঝেছেন! তাই আমার মনে হয়, ও নিজেই এই সিদ্ধান্তের সঙ্গে একমত।’

তবে গাভাসকরের সতর্কবার্তা অনেক গভীর। তিনি ইঙ্গিত দিয়েছেন, এটা কেবল শুরু। সামনে নাকি আরও কঠিন খবর অপেক্ষা করছে। বলেছেন, ‘যদি তুমি নিশ্চিত না থাকো যে আগামী দু’বছর খেলবে, তাহলে তৈরি থাকো আরও বড় সিদ্ধান্তের জন্য। রোহিত আর বিরাট (Virat Kohli) দু’জনেই জানে, ওয়ানডে ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ওদের ভূমিকা নেই এখন। আর ওয়ানডে ম্যাচই তো কম হচ্ছে। তাই নিজের ফর্ম আর প্রস্তুতি ধরে রাখা কঠিন!’

২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ভারত অন্তত ২৭টি ওয়ানডে খেলবে, কিন্তু ফরম্যাটের গুরুত্ব ক্রমশ কমছে। টেস্ট আর টি-টোয়েন্টিই বোর্ডের অগ্রাধিকারে। গাভাসকরের কথায়, ‘যদি সত্যিই টিকে থাকতে চাও, তাহলে ঘরোয়া ওয়ানডে খেলতে হবে, বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) মতো টুর্নামেন্টে নামতে হবে। না হলে এই দূরত্ব আরও বাড়বে!’

বোর্ড সূত্রে ইঙ্গিত, রোহিত ও বিরাটের ভবিষ্যৎ এখন ‘পারফরম্যান্স নির্ভর’। মানে, কোনও নামই অগ্রাধিকার পাবে না। অভিজ্ঞ দুই তারকা কি ২০২৭ পর্যন্ত টিকে থাকবেন? এখনই কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। আর সেই অনিশ্চয়তার মধ্যেই শুভমান গিলের হাতে দায়িত্ব তুলে দিয়েছে নির্বাচকমণ্ডলী।

১৯ অক্টোবর অস্ট্রেলিয়া সফরে (Australia Tour) ফিরবেন রোহিত ও বিরাট। খেলবেন নতুন অধিনায়কের (Shubman Gill) ছত্রচ্ছায়ায়। এটাই কি শেষের শুরু? গাভাসকরের আশঙ্কা সত্যি হলে ‘রো-কো’ জুটির স্বস্তিতে থাকার কথা নয়।


```