Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বুমরাহ-সিরাজের দাপটে ১৬২ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

টি-ব্রেকের আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৬২ রানে।

বুমরাহ-সিরাজের দাপটে ১৬২ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

টিম ইন্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 October 2025 14:09

দ্য ওয়াল ব্যুরোআমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট (India vs West Indies, First Test)। ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ টসে জিতে দিনটা শুরু করলেও, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে পারলেন না। মধ্যাহ্ন ভোজনের আগেই ২৩.২ ওভারে ৯০ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চ থেকে ফিরে এসেও উইকেট পতন অব্যাহত থাকে তাদের। টি-ব্রেকের আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৬২ রানে।

ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল খুবই খারাপ। প্রথম ঘন্টাতেই ৪২ রানে চার উইকেট হারায় তারা মহম্মদ সিরাজ তেজনারায়ণ চন্দরপল (০)ব্র্যান্ডন কিং (১২) এবং অ্যালিক অ্যাথানাজকে (১৩) আউট করেনঅন্যদিকে জসপ্রীত বুমরাহর শিকার হন জন ক্যাম্পবেল (৮)

এরপর পঞ্চম উইকেটে অধিনায়ক রস্টন চেজ এবং শাই হোপ ৪৮ রান যোগ করেন। হোপকে ফেরান কুলদীপ যাদব। ২৬ রান করে কুলদীপের ঘূর্ণিতে পরাস্ত হয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। এরপরই আম্পায়াররা মধ্যাহ্নভোজন ঘোষণা করেন। 

লাঞ্চের পর দলীয় ১০৫ রানে ফিরে যান চেজ (২৪)। তাঁকে শিকার করে নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন সিরাজ। শেষ পর্যন্ত ১৬২ রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জাস্টিন গ্রেভস (৩২)। ভারতের হয়ে সিরাজ নিয়েছেন চারটি উইকেট, বুমরাহর পকেটে ঢুকেছে তিনটি উইকেট। এছাড়া কুলদীপ দুটি ও ওয়াশিংটন সুন্দর নিয়েছেন একটি উইকেট।

বহুদিন পর দেশের মাটিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। নেইয়ের তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সামির মতো দুই পুরনো যোদ্ধাও। তবে শুভমান গিলের (Shubmna Gill) নেতৃত্বে এই ভারতীয় দল লাল বলের ক্রিকেটে যে যথেষ্ট শক্তিশালী, তার প্রমাণ পাওয়া গিয়েছে গত ইংল্যান্ড সফরে। এখন দেখার চলতি সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে টিম ইন্ডিয়া কতটা সময় নেয়।


```