Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

‘প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে খেলতে চাই!’ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেই কামান দাগল ইতালি

আজুরি অধিনায়ক নিজে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। খেলেছেন ২৩টি টেস্ট, করেছেন চারটি শতরান। মায়ের ইতালিয়ান শিকড়ের সূত্রে ইতালির জার্সি গায়ে চাপানোর সুযোগ পান।

‘প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে খেলতে চাই!’ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেই কামান দাগল ইতালি

ইতালি টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 July 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: ইতালিকে খেলার দুনিয়া চেনে বাজ্জিও, মালদিনিদের দেশ হিসেবে। এবার ফুটবলের মতো ক্রিকেটেও দাদাগিরি দেখাতে তেড়েফুঁড়ে নামতে চলেছে আজুরিরা।

আগামী বছর ভারতের শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইতালি। এই ঐতিহাসিক সাফল্যে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জো বার্নস, যিনি জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। রূপকথার উড়ানকে স্রেফ যোগ্যতা অর্জনেই আটকে রাখতে নারাজ বার্নস। লক্ষ্য টক্কর দেওয়া, কাপ জেতা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই চান তিনি। আর প্রতিপক্ষ হিসেবে বার্নসের প্রথম পছন্দ, আর কেউ নয়, টিম ইন্ডিয়া… টুর্নামেন্টের গতবারের বিজয়ী দল।

ইউরোপিয়ান কোয়ালিফায়ারে অনেকের নজরে অপ্রত্যাশিত পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। বিশ্বকাপের ড্র এখনও চূড়ান্ত হয়নি। তার আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বার্নস। আইসিসি ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আপনি যখন প্রথম বিশ্বকাপে খেলতে নামছেন, তখন চাইবেন সবচেয়ে বড় মঞ্চে খেলতে। আমি প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হতে প্রস্তুত!’ পরে যোগ করেন, ‘আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড—সব বড় দলের বিরুদ্ধেই খেলতে আগ্রহী। এমন অভিজ্ঞতার জন্য তো মাঠে নামা। আপনি নিজেকে যাচাই করতে, চ্যালেঞ্জ নিতে, একেবারে গভীরে ঝাঁপ দিতে চান!’

ইউরোপে এখনও জমি বানাতে ব্যর্থ হয়েছে ক্রিকেট। আমজনতা সেভাবে ব্যাট-বলের যুদ্ধ দেখতে আগ্রহী নয়। যদিও সেই বিরাগের সংস্কৃতি যে ভাঙছে, ইতালির সাফল্য তার সবচেয়ে বড় প্রমাণ। বাইশ গজের লড়াইয়ে তাঁরা আর লিলিপুট নন, প্রথম সারির সমস্ত দলকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন—একথা ভেবে অবাস্তব লাগছে বার্নসের। বিস্ময়ের সুরে বলেছেন, ‘এই সাফল্য অনেক পরিকল্পনা ও প্রস্তুতির ফসল। ব্যাপারটা বেশ তৃপ্তিদায়ক।’

যে মন্ত্রে ইতালি অসম্ভবকে সম্ভব করেছে, তার আড়ালে আছে আবেগে। রোমের প্রশিক্ষণ ক্যাম্পে একটাই কথা বলেছিলেন বার্নস। তাঁর কথায়, ‘আমি দেখতে চাই না সামনে কে। লুক্সেমবার্গের বিরুদ্ধে সাব-রিজিওনাল ম্যাচ হোক বা ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল—আমরা যেন তৈরি থাকতে পারি! এটুকুই চাওয়া!’

আজুরি অধিনায়ক নিজে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। খেলেছেন ২৩টি টেস্ট, করেছেন চারটি শতরান। মায়ের ইতালিয়ান শিকড়ের সূত্রে ইতালির জার্সি গায়ে চাপানোর সুযোগ পান। ইতালি নিজেদের আলাদা করেছে খেলোয়াড়দের তীব্র প্যাশন আর অনুরাগীদের ভরপুর উন্মাদনায়। একই সুর শোনা গেল বার্নসের কথায়, ‘এই দলে আমরা সবাই যেন একসুতোয় বাঁধা। আমার কাছে টিম মানে পরিবার আর ক্রিকেটকে একসূত্রে বাঁধার সুযোগ। বাকিদের গল্পও অনেকটাই এক। কে কোথা থেকে এসেছে, পরিবার কী কী আত্মত্যাগ করেছে—সব জানার একটা চেষ্টায় রোমে কোয়ালিফায়ারের আগে আমরা একটা কালচারাল সেশন করেছিলাম । সেটাই আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছে!’

দলের কোচিংয়ে রয়েছেন প্রাক্তন কানাডিয়ান ক্রিকেটার জন ডেভিডসন। সহকারী স্কটল্যান্ডের ডুগি ব্রাউন ও আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। এই ত্রয়ীর স্ট্র্যাটেজিই ইতালীয় ক্রিকেটকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছে।

ব্রায়ানের সুরে সুর মিলিয়ে ও’ব্রায়েন বলেছেন, ‘দলটা চোখের সামনে বদলে গেছে। আজ সবাই আরও ঘনিষ্ঠ। খেলোয়াড়রা দুনিয়ার নানা প্রান্ত থেকে এলেও সবাইকে একসূত্রে বেঁধেছে ইতালিয়ান শিকড়। শুধু স্কিল নয়… অ্যাটিটিউড, ফিটনেস, ক্রিকেট বুদ্ধি আর পরিশ্রম—এই দিকগুলোয় উন্নতিই সবচেয়ে বড় প্রাপ্তি!’


```