Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আজ্জুরিদের ইতিহাস, এবার ক্রিকেট বিশ্বকাপ খেলবে ইতালি

শুক্রবার তারা অবশ্য হেরে গিয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে হারলেও রান রেটে ইউরোপ অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসাবে মূল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে ইতালি। 

আজ্জুরিদের ইতিহাস, এবার ক্রিকেট বিশ্বকাপ খেলবে ইতালি

ক্রিকেট বিশ্বকাপে ইতালি

শেষ আপডেট: 12 July 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: চার বারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন আজ্জুরিরা। কিন্তু সেই ইতালি (Italy) গত দুই বারের বিশ্বকাপে সুযোগই পায়নি। মালদিনি, রোসি, বাজ্জোদের দেশের ফুটবলের হাল সম্প্রতি ভাল নয়। তবে রোমান সাম্রাজ্যের দেশ কিন্তু এখন চমক দেখাচ্ছে বাইশ গজের দুনিয়ায়।

বিশ্ব জুড়ে ক্রিকেটের প্রসার আরও বাড়ানোর জন্য সম্প্রতি আইসিসি (ICC) আরও উদ্যোগ নিয়েছে। যার অন্যতম হল আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 T-20 World Cup) হবে ২০ দলের। আর সেই বিশ্বকাপে সুযোগ করে নিয়ে সকলকে চমকে দিয়েছে ফুটবলারে দেশ ইতালি। 

বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচ জিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবে পরিণত করার দোরগোড়ায় চলে এসেছিল ইতালি। শুক্রবার তারা অবশ্য হেরে গিয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে হারলেও রান রেটে ইউরোপ অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসাবে মূল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে ইতালি। 

বাছাইপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ইতালি হেরেছে ৯ উইকেটে। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান তোলে নীল জার্সিধারীরা। ডাচচরা ২০ বল হাতে রেখেই জয়ের সরণিতে পৌঁছে যায়।

এই অঞ্চলের শীর্ষ বাছাই হিসেবে বিশ্বকাপে জায়গা করেছে নেদারল্যান্ডস। পাঁচ দলের বাছাইয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্টে সংগ্রহ করেছে তারা, হেরেছে শুধু একটি ম্যাচে, স্কটল্যান্ডের বিপক্ষে। আর নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেও রান রেটের দিক থেকে তালিকার দুইয়ে থেকে মূল পর্ব নিশ্চিত করেছে ইতালিয়ানরা। 

শুক্রবার ইতালি-নেদারল্যান্ডসের আগের ম্যাচে শেষ বলে স্কটল্যান্ডকে হারিয়ে নিজেদের পাশপাশি ইতালিরও মূল পর্বের আশা বাঁচিয়ে রাখে জার্সি। লিগ পদ্ধতির এই বাছাইপর্বে ইতালি ও জার্সি দুই দলেরই পয়েন্ট দাঁড়ায় ৫। তবে রান রেটে ইতালি (+০.৬১২) এগিয়ে থাকায় ছিটকে গেছে জার্সি (+০.৩০৬)। 

২০০৭-এ সীমিত ওভারের সংস্করণে চালু হওয়া এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলেছে ২৪টি দল। আগামী ২০২৬ আসরে সুযোগ পেয়ে বিশ্বকাপের ২৫তম দল হিসাবে খেলবে ইতালি। ইউরোপ থেকে খেলবে চারটি দল। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হতে চলেছে এই টুর্নামেন্ট।

এর আগে আমেরিকা অঞ্চল থেকে মূল পর্ব নিশ্চিত করেছে কানাডা। আগামী বছর মার্চ-এপ্রিলে হতে যাওয়া এই বিশ্বকাপে দুই আয়োজক দেশ বাদে আগেই জায়গা করেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। নেদারল্যান্ডস ও ইতালি যুক্ত হলো ১৪ ও ১৫তম দল হিসাবে।

বাছাইপর্ব থেকে মূলপর্বের টিকিট পাবে আরও ৫ দল। আগামী সেপ্টেবর-অক্টোবরে জিম্বাবোয়েতে আফ্রিকান অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে জায়গা করবে আরও ২টি দল। অক্টোবরে ওমানে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিকের বাছাই থেকে আসবে আরও ৩ দল।

এবারের ইতালির দলের বেশির ভাগ ক্রিকেটারই অস্ট্রেলিয়ার। দলের অধিনায়ক জো বার্নস একসময় অজিদের জাতীয় দলের হয়ে নিয়মিত খেলতেন। এছাড়াও রয়েছেন ইংল্যান্ড  দলের প্রাক্তন সদস্য এমিলিও গাই। রয়েছেন জসপ্রীত সিংয়ের মতো ভারতীয় বংশোদ্ভূতরাও।


```