Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নিজেকে গুটিয়ে নিয়েছেন, লন্ডনে থাকলেও সম্ভবত একটি ম্যাচেও গ্যালারিতে দেখা যাবে না বিরাটকে

চলতি সিরিজের আগেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। অনেক প্রশ্ন, অজস্র জল্পনা ঘনিয়ে ওঠে।

নিজেকে গুটিয়ে নিয়েছেন, লন্ডনে থাকলেও সম্ভবত একটি ম্যাচেও গ্যালারিতে দেখা যাবে না বিরাটকে

বিরাট কোহলি

শেষ আপডেট: 20 June 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু সাময়িকভাবে সরিয়ে নিয়েছেন সমস্ত ধরনের ক্রিকেট থেকে।

‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি খুব সম্ভবত ইংরেজ সফরে একটি ম্যাচেও গ্যালারিতে হাজির থাকবেন না। লন্ডনে আস্তানা রয়েছে। সেখানে প্রতি বছর বেশ কয়েকবার বেড়াতে আসেন বিরাট। সস্ত্রীক, সন্তানকে নিয়ে। কিন্তু এবার লন্ডনে থাকলেও তিনি লর্ডস কিংবা লিডসে পা রাখবেন না।

চলতি সিরিজের আগেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলি। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। অনেক প্রশ্ন, অজস্র জল্পনা ঘনিয়ে ওঠে। বেশ কয়েকটি সূত্র থেকে দাবি করা হয়, রোহিতের অবসরের পর অধিনায়ক হওয়ার প্রস্তাব রেখেছিলেন। কিন্তু বিসিসিআই বিরাটের এই ‘ইচ্ছে’ মেনে নেয়নি। নাকোচ করে। জানানো হয়, আগামী দিনে কোনও স্টপগ্যাপ অধিনায়ক নয়, দীর্ঘমেয়াদি দলনেতা বাছার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তরুণদের নিয়ে ঢেলে সাজানো টিমের মুখ হবেন কোনও কমবয়সি ক্রিকেটার।

এই অনুমান ঠিক না ভুল, সেই বিষয়ে বিরাট রা কাড়েননি ঠিকই। কিন্তু রবি শাস্ত্রীর মতো বিরাট-ঘনিষ্ঠ অনেকেই এই জল্পনায় সিলমোহর দেন। যদিও এই কথাবার্তার আঁচ পারফরম্যান্সে পড়তে দেননি কোহলি। ১৮ বছরের আগল ভেঙে আইপিএল জেতে আরসিবি। আর সেই জয়ে কাণ্ডারীর ভূমিকা নেন স্বয়ং বিরাট।

যদিও আইপিএল শেষ হতেই ফের নিজেকে খোলসে পুরে ফেলেছেন। সূত্রের খবর, নিজেকে এতটাই দূরে সরিয়েছেন যে, সদ্যসমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত দেখেননি। এমনকি এমসিসির ‘ওয়ার্ল্ড টেস্ট কানেক্টসে’ যোগ দেওয়ার কথা থাকলেও গড়হাজির ছিলেন বিরাট।


```