Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লন্ডনের আস্তানায় শুভমান, ঋষভদের আমন্ত্রণ বিরাটের, চলল দু’ঘণ্টার লম্বা আলোচনা

গতকাল নাকি অধিনায়ক শুভমান গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্থ ও দলের আরও কয়েকজন সদস্যকে নিজের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ জানান বিরাট।

লন্ডনের আস্তানায় শুভমান, ঋষভদের আমন্ত্রণ বিরাটের, চলল দু’ঘণ্টার লম্বা আলোচনা

বিরাট ও শুভমান

শেষ আপডেট: 17 June 2025 15:02

দ্য ওয়াল ব্যুরো: তিনি না থেকেও আছেন। প্রবলভাবে আছেন।

ইংল্যান্ড সিরিজে হেডিংলে কিংবা লর্ডসে খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে। কিন্তু সবকিছু ঠিক থাকলে হাজির থাকবেন দর্শকাসনে। রোদ ঝলমলে দিনে চোখে সানগ্লাস আর গায়ে ব্লেজার চড়িয়ে হয়তো শুভমানের শতরান কিংবা জসপ্রীত বুমরাহর আগুনে স্পেল উপভোগ করবেন।

এটা কোনও কষ্টকল্পনা নয়, ঘোরতর সম্ভাবনা। যেটা উস্কে দিয়েছে একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের রিপোর্ট। তাদের দাবি, ইংল্যান্ড সিরিজের বেশ কিছু টেস্ট মাঠে গিয়ে দেখতে পারেন কোহলি। সফর চলাকালীন তিনি এদেশেই থাকবেন।

এর পাশাপাশি প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল নাকি অধিনায়ক শুভমান গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্থ ও দলের আরও কয়েকজন সদস্যকে নিজের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ জানান বিরাট। তাঁরা সেখানে গিয়েওছিলেন। সবার সঙ্গে প্রায় দু’ঘণ্টা ধরে কথা বলেন তিনি। কী নিয়ে কথা হয়েছে সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা না হলেও, অনুমান করা হচ্ছে, কঠিন ইংল্যান্ড সফর নিয়ে নিজের মতামত জানিয়েছেন বিরাট, জুগিয়েছেন সাহস।

এমনিতে এখনও পর্যন্ত মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। দুটি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। একটি রুদ্ধদ্বার ওয়ার্ম আপ লড়াই—আন্তঃদল প্রতিযোগিতা। একদিকে ভারতীয় এ দল। অন্যদিকে প্রধান টিম। সেই পালা চুকেছে রবিবার। গতকাল, সোমবার দলের ক্রিকেটাররা ছুটির আমেজে ছিলেন। তখনই শুভমান, ঋষভের মতো অনেকে বিরাটের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে যান।

এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে আসা কোচ গৌতম গম্ভীর ফের লন্ডনে দলের শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে হেডকোচের অনুপস্থিতিতে ট্রেনিং নিতে ভিভিএস লক্ষ্মণকে ইংল্যান্ডে পাঠায় বিসিসিআই। কোন পদে বহাল হলেন তিনি, সেই বিষয়ে বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি।


```