
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
শেষ আপডেট: 22 November 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হয়ে গিয়েছে বর্ডার-গাভাসকার ট্রফি। পারথের অপ্টাস স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রাথমিকভাবে উইকেট দেখার পর এটা একেবারে সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয়েছিল।
কিন্তু, ক্যাঙারু বোলাররা দ্রুত ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন। আর সেইসঙ্গে ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া। ৪০ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে। এই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিরও। তিনি মাত্র পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
অনুশীলন ম্যাচে নজরকাড়া পারফরম্য়ান্স দেখে অনেকেই আশা করেছিলেন, ম্যাচেও হয়ত বিরাটের ব্যাট থেকে বড় রান দেখতে পাওয়া যাবে। কিন্তু, আবারও তিনি হতাশ করলেন।
এই ম্যাচে দেবদত্ত পাডিক্কল আউট হওয়ার পর ব্যাট করতে নামলেন বিরাট। শুরুটা বেশ দেখেশুনেই করেছিলেন তিনি। কিন্তু, বলের সুইং আটকাতে ক্রিজের অনেকটাই বাইরে দাঁড়িয়ে ব্যাট করছিলেন তিনি। আর এটাই তাঁপ বিপদ ডেকে আনল।
খানিকক্ষণ পর বিরাট বাইরে যাওয়া বলে খোঁচা দেন। আর সঙ্গে সঙ্গে তিনি উপযুক্ত শাস্তিও পেলেন। বিরাট যখন আউট হন, সেইসময় কমেন্ট্রি করছিলেন চেতেশ্বর পূজারা। তিনি বলেন, ক্রিজের বাইরে বেরিয়েই নিজের বিপদ ডেকেছেন বিরাট। তাঁর কথায়, যে কোনও ব্যাটারকে ক্রিজের মধ্যেই থাকা উচিত। যাতে বাউন্স এলে তা প্রতিরোধ করতে পারেন।
বিরাটের এমন পারফরম্য়ান্স দেখার পর অনেকেই তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে কিং কোহলির ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আসুন দেখে নেওয়া যাক, কে কী বললেন :
In that one year, he scored some 180 + in flat track of ahemdabad, which ended in draw although it's filtered but you know is The Virat Kohli The Run machine so it's disturbing and if continues to play like this retirement is near
— cricketlatestnews (@cricketlatestne) November 22, 2024
It’s Virat Kohli.. he was given enough time and now he is on the verge of retirement probably he will have more time to play after that
— ✨ Sandeep Rajan ✨ (@sandeeprajan10) November 22, 2024
Virat Kohli retirement?#INDvAUS
— Sachin Tripathi (@Tripathi_G_1) November 22, 2024
Virat Kohli will take retirement from test after this series. pic.twitter.com/nfyAuWlWaf
— CA.रामु तिमल्सिना???????????????? (@RamuTimalsina23) November 22, 2024
There is no fire left in Virat Kohli after his retirement.
— ????VA????LT (@x_vault_) November 22, 2024
Better he should retire now.
এই ম্যাচে জস হ্যাজেলউডের শর্ট ডেলিভারি নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি। শেষপর্যন্ত স্লিপে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হল। উসমান খোওয়াজা তাঁর ক্যাচ ধরেন। টেস্টে ক্রিকেটে এই নিয়ে ১০ বার হ্যাজেলউডের বলে আউট হলেন বিরাট। কোহলিকে তিনিই সবথেকে বেশিবার আউট করার রেকর্ড গড়লেন। ইতিপূর্বে, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এবং মঈন আলিও বিরাটকে ১০ বার করে আউট করেছেন।