Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রঞ্জি খেলবেন না বিরাট? সামনে এল বড় কারণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স একেবারেই নজর কাড়তে পারেনি।

রঞ্জি খেলবেন না বিরাট? সামনে এল বড় কারণ

টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি

শেষ আপডেট: 17 January 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৩ জানুয়ারি থেকে ২০২৪-২৫ রনজি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি হারার পর ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ইতিমধ্যে নির্বাচকদের আতসকাচের নীচে চলে এসেছে। নির্বাচকদের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, সবাইকে এবার ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

ইতিমধ্যে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা রঞ্জি খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পাশাপাশি দিল্লির সম্ভাব্য দলে বিরাট কোহলির নামও যোগ করা হয়েছে। তবে বিরাট এই টুর্নামেন্ট খেলবেন কি না, সেই ব্যাপারে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এখনও কিছু জানাননি। তবে এবার কিং কোহলিকে নিয়ে একটা নয়া আপডেট সামনে এসেছে।

বিরাটের খেলা নিয়ে অনিশ্চয়তা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিরাট কোহলির ঘাড়ে চোট লেগেছে। সেকারণে তাঁকে ইঞ্জেকশন নিতে হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, চলতি রনজি ট্রফির বাকি দুটো ম্যাচের মধ্যে যে কোনও একটাতেই তিনি খেলতে পারবেন। তবে DDCA-কে বিরাট যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে জানাচ্ছেন, ততক্ষণ গোটা বিষয় নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স একেবারেই নজর কাড়তে পারেনি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে কিং কোহিল শতরান করলেও বাকি ৪ ম্যাচে তিনি একেবারে ফ্লপ হয়েছেন। পাঁচ ম্যাচের এই সিরিজে তিনি মোট ১৯০ রান করেছেন।


```