Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Virat Kohli: আরসিবি ছাড়তে চলেছেন কোহলি? ঠিক কোন কারণে উসকে উঠল জল্পনা?

এতসব জল্পনার মধ্যেও স্পষ্ট বার্তা একটাই—কোহলি বেঙ্গালুরু ছেড়ে যাচ্ছেন না। বরং, তাঁর সিদ্ধান্তে এক ধরনের সতর্কতা—নতুন মালিকানা পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনও বাণিজ্যিক প্রতিশ্রুতি নয়।

Virat Kohli: আরসিবি ছাড়তে চলেছেন কোহলি? ঠিক কোন কারণে উসকে উঠল জল্পনা?

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 October 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) ধীরে ধীরে অধ্যায় গুটিয়ে আনছেন বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে বিদায়, ওডিআই নিয়েও অনিশ্চয়তা। ফলে পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তুঙ্গে। আর সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) সঙ্গে তাঁর সর্বশেষ কথাবার্তা। শোনা যাচ্ছে, কোহলি নাকি ফ্র্যাঞ্চাইজির দেওয়া ‘বাণিজ্যিক চুক্তি’ (Commercial Contract) সই করতে রাজি হননি। আর তাতেই অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন—হয়তো এটাই তাঁর বেঙ্গালুরুর জার্সিতে শেষ বছর!

যদিও বাস্তবে ছবিটা তেমন নয়। পুরো ঘটনা ঘিরে জমাট বেঁধেছে অর্ধসত্যের কুয়াশা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif) যাবতীয় বিষয় পরিষ্কার করেছেন এক ইনস্টাগ্রাম ভিডিয়োয়। তাঁর কথায়, ‘বিরাট কোহলি আইপিএল (IPL) ছাড়ছেন না। প্রতিশ্রুতি দিয়েছেন—প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত শুধু বেঙ্গালুরুর হয়েই খেলবেন। তাই এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন!’

তবু প্রশ্ন উঠছে—যদি ‘আরসিবি ছেড়ে দেওয়া’-র প্রশ্নই না থাকে, তাহলে ‘চুক্তি সই না করা’ নিয়ে এত জল্পনা কেন? এর উত্তর লুকিয়ে ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ কাঠামোতে। কাইফের মতে, ‘বেঙ্গালুরুর মালিকানায় পরিবর্তন আসতে পারে। নয়া বিনিয়োগকারী বা নতুন মালিক দল পরিচালনা করতে পারেন। তাই বাণিজ্যিক অংশীদারিত্বের (Commercial Association) বিষয়টা এখনও ঝুলে। বিরাট অপেক্ষা করছেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। এই বিষয়টা পুরোপুরি ‘পর্দার আড়ালে’। তাই বাইরের কেউ বিস্তারিত কিছু জানে না!’

আসলে ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির দুটি আলাদা চুক্তি থাকে। একটি খেলোয়াড় হিসেবে। অন্যটি বাণিজ্যিক বা প্রচারমূলক (Branding and Endorsement) অংশীদারিত্বের শর্তে। কোহলি খেলোয়াড়ি চুক্তিতে স্বাক্ষর করেই দলে থাকছেন। শুধু বাণিজ্যিক নতুন শর্ত নিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

২০০৮ সাল থেকে আরসিবির অংশ। ২০২৫ সালে অবশেষে হাতে ওঠে প্রথম আইপিএল ট্রফি—যেটা প্রায় একা হাতে এনে দেন বিরাট, ৬৫০–র বেশি রান করে। এই জয় ছিল তাঁর ‘প্রতিশ্রুতি পূরণ’। তাই কাইফের মন্তব্য, ‘কোহলি আরসিবিকে ট্রফি জিতিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতেও (Champions Trophy 2025) পারফর্ম করেছে, ২০২৪–এর টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ-সেরা হয়েছে, ২০২৩–এর বিশ্বকাপে (World Cup 2023) টুর্নামেন্ট-সেরা। এখন ও কোথাও যাচ্ছে না—শুধু আরসিবির হয়েই খেলবে!’

ফলে এতসব জল্পনার মধ্যেও স্পষ্ট বার্তা একটাই—কোহলি বেঙ্গালুরু ছেড়ে যাচ্ছেন না। বরং, তাঁর সিদ্ধান্তে এক ধরনের সতর্কতা—নতুন মালিকানা পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনও বাণিজ্যিক প্রতিশ্রুতি নয়। তাই ভক্তদের জন্য সোজা জবাব: ‘কিং কোহলি’ এখনও নিজের রাজপাটেই বহাল থাকবেন।


```