Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিত–বিরাটের বিশ্বকাপ ভবিষ্যৎ কতটা উজ্জ্বল? প্রশ্ন শোনামাত্র গম্ভীর চালালেন স্ট্রেট ব্যাট

কেউ বলছেন ‘পারফর্ম অর পেরিশ’ ট্যুর, কারও চোখে প্রজন্ম-বদলের ইঙ্গিত। কিন্তু গম্ভীরের স্পষ্ট বার্তা—সময়ের আগে বিচার নৈব নৈব চ! 

রোহিত–বিরাটের বিশ্বকাপ ভবিষ্যৎ কতটা উজ্জ্বল? প্রশ্ন শোনামাত্র গম্ভীর চালালেন স্ট্রেট ব্যাট

গৌতম গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 October 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজ (IND vs WI Test Series 2025) জিতে ফিরেছে ভারত। দুই ম্যাচেই জয়, নতুন অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) আত্মবিশ্বাস তুঙ্গে। আর ঠিক এমনই আবহে সাংবাদিক বৈঠকে (Press Conference) হাজির হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আলোচনার মূল বিষয় হওয়া উচিত ছিল দলের পারফরম্যান্স। কিন্তু প্রথম প্রশ্নেই বদলে গেল টোনরোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ কী? তাঁরা কি এখনও ভারতের ওডিআই পরিকল্পনায় আছেন? ২০২৭ বিশ্বকাপ (2027 ODI World Cup) পর্যন্ত দেখা যাবে তাঁদের?

গম্ভীরের উত্তর এল স্বভাবসিদ্ধ ভঙ্গিতেপরিষ্কার, সোজাসাপটা, নির্ভেজাল। কোনও কূটনৈতিক বুলি নয়, বরং, খেললেন একেবারে স্ট্রেট ব্যাটে। বললেন, “ওডিআই বিশ্বকাপ এখনও দুই-আড়াই বছর দূরে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বর্তমান কাজের দিকে মন দেওয়া। দু’জনেই অসাধারণ মানের ক্রিকেটার। আশা করি অস্ট্রেলিয়া সফরে (Australia Tour) সফল হবেন!’’

অর্থাৎ, ভবিষ্যৎ নিয়ে জল্পনা নয়। এখন পুরোপুরি মনোযোগ বর্তমান সিরিজে। অজিত আগরকরের (Ajit Agarkar) বক্তব্যের প্রতিধ্বনি করলেন গম্ভীরও। বোর্ডের নির্বাচক কমিটির প্রধান আগেই জানিয়ে দেন, ২০২৭ নিয়ে আলোচনা করার সময় এখনও আসেনি।

রোহিত ও বিরাট আপাতত শুধুমাত্র ওয়ান ডে ফরম্যাটেই সক্রিয়। দু’জনই চার দশকের দোরগোড়ায়বিশ্বকাপের সময় রোহিতের বয়স দাঁড়াবে ৪০, বিরাটের ৩৮। তাই তাঁদের ফিটনেস ও ধারাবাহিকতাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও গম্ভীর এই বিতর্কে জল ঢেলে বলে দিলেন, “ওঁরা দু’জনেই গুরুত্বপূর্ণ পারফর্মার, ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দিতে পারেন!”

রোহিতকে সম্প্রতি ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব গিয়েছে শুভমান গিলের হাতে। কিন্তু সেটাকে ‘শেষের শুরু’ বলে দেখার কোনও কারণ নেইঅন্তত গম্ভীরের দৃষ্টিতে তো নয়ই! তাঁর যুক্তি মতে, নেতৃত্ব বদল মানেই কাউকে সরিয়ে দেওয়া নয়। বরং সেটা দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ!

রোহিত ও বিরাট শেষবার ভারতীয় জার্সি গায়ে নেমেছিলেন ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025)। ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হন রোহিত, টুর্নামেন্টের সেরা পাঁচ ব্যাটারের মধ্যে ছিলেন কোহলি। অর্থাৎ, দুজনেই ফর্মে ছিলেন। তবু ২০২৭-এর পরিকল্পনা নিয়ে লাগাতার জল্পনা। কেউ বলছেন ‘পারফর্ম অর পেরিশ’ ট্যুর, কারও চোখে প্রজন্ম-বদলের ইঙ্গিত। কিন্তু গম্ভীরের স্পষ্ট বার্তাসময়ের আগে বিচার নৈব নৈব চ! 


```