Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চার মাস বাদে দেশে, ফেরালেন সেলফির আবদার, অস্ট্রেলিয়া যেতে ঝটপট টিম-ক্যাম্পে বিরাট!

চার মাসের নীরবতার পর দেশের মাটিতে ফেরত কোহলি মুখ না খুলেও যেন জানিয়ে দিলেন—এখন সময় কথায় নয়, ব্যাটে জবাব দেওয়ার।

চার মাস বাদে দেশে, ফেরালেন সেলফির আবদার, অস্ট্রেলিয়া যেতে ঝটপট টিম-ক্যাম্পে বিরাট!

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 October 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: চার মাস পর অবশেষে দেশে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু পা রাখা ইস্তক যেন সময় নেই এক মুহূর্তও! দিল্লির বিমানবন্দরে (New Delhi Airport) তাঁকে ঘিরে ধরেছিলেন ভক্তরা, সেলফির আবদারও উঠেছিল চারদিক থেকে। কিন্তু প্রাক্তন অধিনায়ক (Former India Captain) মুখে কোনও হাসি না রেখেই সোজা হেঁটে গেলেন গাড়ির দিকে—কোনও ছবি নয়, কোনও থামা নয়। কারণ, ব্যস্ততা প্রবল—সামনেই অস্ট্রেলিয়া সফর (Australia Tour), সেখানে যোগ দিতে চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) নতুন অভিযানে।

এই সফরেই দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কোহলি। আইপিএল (IPL 2025) শেষে স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে যান তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangalore) সঙ্গে প্রথমবার ট্রফি জয়ের পরই ক্রিকেট থেকে কিছুদিন বিরতি নেন ‘কিং কোহলি’। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার (Retirement from Tests) পর ইংল্যান্ড সফরে তাঁকে দেখা যায়নি।

এবার আবার সাদা বলের দুনিয়ায় ফেরার পালা। আসন্ন ওয়ানডে সিরিজে (ODI Series) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলতে চলেছেন কোহলি। ভারতীয় দল ১৫ অক্টোবর দু’দলে ভাগ হয়ে রওনা দেবে—এক দল সকালে, আরেক দল সন্ধ্যায়। কারণ, বিজনেস ক্লাস টিকিটের প্রাপ্যতা অনুযায়ী ভাগ করা হয়েছে সময়সূচি। প্রথম ওয়ানডে ১৯ অক্টোবর, পার্থে (Perth)।

এই সিরিজই কোহলির কেরিয়ারের উপান্তে এক বড় মোড়। বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) পর এই প্রথম জাতীয় দলে ফিরছেন। এরই মধ্যে শুরু হয়েছে নানাবিধ জল্পনা—এই সফর নাকি হতে চলেছে তাঁর আর রোহিত শর্মার (Rohit Sharma) জন্য ‘পারফর্ম অর পেরিশ’ ট্যুর। কারণ, নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) কয়েকদিন আগেই জানান, কোহলি–রোহিতকে ২০২৭ সালের বিশ্বকাপের (ODI World Cup 2027) পরিকল্পনায় রাখা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। যদিও সেই বিতর্কের ইতি টানেন নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন তিনি স্পষ্ট বলেছিলেন, ‘আমাদের বিরাট-রোহিতকে দরকার। অভিজ্ঞতা আর ম্যাচ জেতানোর ক্ষমতা—দু’টোই ওরা রাখে!’

তবে বোর্ডের অন্দরেই নাকি এখন দ্বিধা। কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও নির্বাচক কমিটির একটা অংশ চিন্তিত, দু’জন সিনিয়র তারকা কি সত্যিই আরও দুই বছর ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন? বিশেষ করে যখন তাঁরা এখন কেবল একটিমাত্র ফরম্যাটে খেলছেন!

তবু পরিকল্পনা চলছে—দু’জনকেই অন্তত তিন থেকে চারটি বিজয় হাজরে ট্রফির (Vijay Hazare Trophy) ম্যাচ খেলতে দেখা যেতে পারে নিউজিল্যান্ড সিরিজের (New Zealand ODI Series) আগে। যদি সত্যিই তা হয়, তাহলে ১৫ বছর পর কোহলি ফিরবেন ঘরোয়া ওয়ানডে-তে, যেখানে তাঁর শেষ হাজিরা ছিল ২০০৯ সালে। রোহিত খেলেছিলেন শেষবার ২০১৮-তে।

সব মিলিয়ে, বিরাটের ফেরা শুধু এক সফরের নয়—এ এক পুনরারম্ভ! চার মাসের নীরবতার পর দেশের মাটিতে ফেরত কোহলি মুখ না খুলেও যেন জানিয়ে দিলেন—এখন সময় কথায় নয়, ব্যাটে জবাব দেওয়ার।


```