Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কতটা ঝকঝকে বিরাট-রোহিতের বিশ্বকাপ-ভবিষ্যৎ? কুম্বলে-শাস্ত্রীর চোখে কিন্তু পুরোটাই ঘোলাটে!

সবমিলিয়ে, এই অস্ট্রেলিয়া সিরিজ তাই শুধু আরেকটা দ্বিপাক্ষিক টুর্নামেন্ট নয়, রোহিত–কোহলির ভবিষ্যৎ নির্ধারণের মঞ্চও বটে। পারফরম্যান্স যদি ফের আলো জ্বালে, তাহলে তাঁদের দেখা যেতে পারে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে। 

কতটা ঝকঝকে বিরাট-রোহিতের বিশ্বকাপ-ভবিষ্যৎ? কুম্বলে-শাস্ত্রীর চোখে কিন্তু পুরোটাই ঘোলাটে!

বিরাট-রোহিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 October 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: একসময় তাঁদের ব্যাটিং ছিল ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড। একদিকে বিরাট কোহলি (Virat Kohli), অন্যদিকে রোহিত শর্মা (Rohit Sharma)। দু’জনের পারফরম্যান্সে একাধিক ট্রফি, জমকালো স্মৃতি। কিন্তু খানিক সময়ের নিয়মে এখন একটাই প্রশ্ন ভেসে উঠছে বারবার—২০২৭ বিশ্বকাপে (World Cup 2027) তাঁদের আদৌ দেখা যাবে তো?

ভারতের প্রাক্তন দুই কোচ, রবি শাস্ত্রী (Ravi Shastri) ও অনিল কুম্বলে (Anil Kumble), আলাদা আলাদা ভাবে বলেছেন একই কথা। যার সারমর্ম: ভবিষ্যৎ অনিশ্চিত। শাস্ত্রীর ভাষায়, “অস্ট্রেলিয়া সিরিজ (Australia Series) নির্ধারণ করবে, রোহিত–বিরাট ভবিষ্যতে ওয়ানডে খেলা চালিয়ে যাবেন কি না।”অজিদের (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকে। যা দুই সিনিয়রের জন্য কার্যত অগ্নিপরীক্ষা। কারণ, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট এখন শুধু ওয়ানডেতে সীমাবদ্ধ। ফলে এই ফরম্যাটই তাঁদের শেষ মঞ্চ, অন্তিম লড়াই।

সিডনিতে কায়ো স্পোর্টসের (Kayo Sports) এক অনুষ্ঠানে শাস্ত্রী বলেন, “ওরাই জানে, শরীর ও মন কতটা তৈরি। সিরিজশেষে নিজেরাই সিদ্ধান্ত নেবে—চলবে কি থামবে। এই মুহূর্তে ওদের ফিটনেস, খিদে আর ফর্মই সব নির্ধারণ করবে!” ৫৩ বছর বয়সি প্রাক্তন কোচ তুলনা টেনেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের (Steve Smith) সঙ্গে, যিনি এ বছরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। “যেভাবে স্মিথ নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, ওরাও সেই পথেই যাবে। শেষমেশ এটা ওদের নিজেরই সিদ্ধান্ত!” বলেন শাস্ত্রী।

অন্যদিকে অনিল কুম্বলের মন্তব্য আরও সরাসরি। জিওহটস্টারে দ্বিতীয় ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালীন তিনি বলেন, “চলো, ওদের মাঠে দেখার আনন্দটাই উপভোগ করি। ভারতীয় ক্রিকেটের জন্য এত কিছু করেছে, এখন শুধু খেলাটার মজা নেওয়ার সময়। ২০২৭ নিয়ে ভাবার দরকার নেই।”পাশপাশি যোগ করেন, “হয়তো ওরা মনে মনে এখনও ২০২৭ বিশ্বকাপের কথা ভাবছে, কিন্তু সময় এখনও অনেক বাকি। রোহিতের ওপর থেকে নেতৃত্বের চাপ সরে গেছে। এখন কেবল ব্যাটিং উপভোগ করা আর ছন্দ ফিরে পাওয়াই লক্ষ্য হওয়া উচিত।”

প্রসঙ্গত, রোহিতের বয়স ৩৮, কোহলি ৩৬। দু’জনেই চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ফলে ২০২৭ পর্যন্ত চালিয়ে যাবেন কি না—সেই প্রশ্ন ড্রেসিংরুমে ও দর্শক দু’পক্ষের মধ্যে অবিরত ঘুরেই চলেছে।

তথ্য বলছে, দুই সিনিয়র ব্যাটারের সাম্প্রতিক ফর্ম নিখুঁত নয়। চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি, আইপিএল (IPL) শেষে বিশ্রাম, এমনকি অফ–সিজনে কোহলির লন্ডনে সপরিবারে সময় কাটানো—সব মিলিয়ে ছন্দের বাইরে দু’জনেই। তবে নতুন করে লড়াই শুরু করার প্রস্তুতি যে চলছে, তাও এতদিনে স্পষ্ট। রোহিতের এক বন্ধু জানিয়েছেন, মুম্বইয়ে তিনি কঠোর ফিটনেস ট্রেনিং নিয়েছেন, আট কেজি ওজন কমিয়েছেন। নিয়মিত নেট সেশন চলছে শিবাজি পার্কে (Shivaji Park)। অন্যদিকে কোহলি অনুশীলন চালাচ্ছেন লর্ডসে (Lord’s Indoor Facilities)।

যা পরিস্থিতি, তাতে পারফরম্যান্সই ঠিক করবে, বোর্ড (BCCI) ২০২৭-এর রোডম্যাপে এই দুই তারকাকে রাখবে কি না। কারণ, সামনে এখনও ৯টি ওয়ানডে রয়েছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে এবং ২০২৭-এর প্রাক্কালে আরও ১৮টি ৫০ ওভারের লড়াই। ফলে, সময় হাতে। কিন্তু গতি হারালে বিকল্প তৈরি হবে দ্রুতই।

স্মৃতি বলছে—এই দুই ব্যাটার ভারতের ইতিহাসের সেরা। কিন্তু বাস্তবে, বয়স ও ছন্দ দুটোই আর আগের মতো নেই। ২০২৩ বিশ্বকাপে ট্রফি হাতছাড়া করার পর থেকে তাঁদের সামনে এখন একটাই লক্ষ্য—শেষ একবার সুযোগটাকে আঁকড়ে ধরা। কুম্বলে তাই সাফ সাফ বলেছেন, “এখন শুধু ক্রিকেটটা উপভোগ করতে হবে। যত দিন মাঠে থাকবে, তত দিন দর্শক উপহার হিসেবে দেখবে ওদের ব্যাটিং।”শাস্ত্রীর মতো প্রাক্তনরা কিন্তু জানাচ্ছেন—ভারতের নতুন প্রজন্ম, বিশেষ করে শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) মধ্যেই ভবিষ্যতের নেতৃত্ব খুঁজছে বোর্ড। গিলের অধিনায়কত্বের ঘোষণা তারই প্রমাণ।

সবমিলিয়ে, এই অস্ট্রেলিয়া সিরিজ তাই শুধু আরেকটা দ্বিপাক্ষিক টুর্নামেন্ট নয়, রোহিত–কোহলির ভবিষ্যৎ নির্ধারণের মঞ্চও বটে। পারফরম্যান্স যদি ফের আলো জ্বালে, তাহলে তাঁদের দেখা যেতে পারে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে। না হলে, কুম্বলের কথাই হয়তো অমোঘ ভবিষ্যদ্বাণী রয়ে যাবে—“চলো, ওদের শেষ সময়টা উপভোগ করি—কারণ এমন খেলোয়াড় বারবার জন্মায় না।”


```