Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ঝোঁকের মাথায় টেস্ট থেকে অবসর নিয়েই কি নিজেদের কবর খুঁড়েছেন বিরাট-রোহিত?

সত্যিটা হল—টেস্ট থেকে সরে এসে রোহিত-বিরাট নিজেরাই নিজেদের পরিসর ছোট করে ফেলেছেন। একসময় যাঁদের ছাড়া টিম ইন্ডিয়া ভাবাই যেত না, আজ তাঁদের জায়গায় ধীরে ধীরে ঢুকে পড়ছে নতুন মুখ।

ঝোঁকের মাথায় টেস্ট থেকে অবসর নিয়েই কি নিজেদের কবর খুঁড়েছেন বিরাট-রোহিত?

বিরাট ও রোহিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 October 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: একদা যাঁরা ছিলেন অপরিহার্য, আজ তাঁদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে! রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ক্রিকেট-কেরিয়ারের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে একটাই সওয়াল যেন ঘুরেফিরে আসছে: টেস্ট থেকে অবসর—যা প্রথমে মনে হয়েছিল স্বাভাবিক সিদ্ধান্ত—সেটাই কি এখন ‘ভুল পদক্ষেপ’, ‘গলার কাঁটা’ হয়ে উঠল? প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া (Aakash Chopra) যে কারণে সরাসরি বলেই দিলেন, ‘ওরা নিজেদের হাত নিজেরাই বেঁধে ফেলেছে!’

আসলে এই প্রশ্ন, এই মন্তব্য উঠছে বিসিসিআইয়ের (BCCI) সাম্প্রতিক দলঘোষণার আবহে। অজিত আগরকর (Ajit Agarkar) নির্বাচিত অস্ট্রেলিয়া সফরের টিমে রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে, দায়িত্ব গিয়েছে শুভমান গিলের (Shubman Gill) হাতে। এর পরই সংশয় জোরদার—দলে দুই অভিজ্ঞ তারকার ভূমিকা এখন ঠিক কী?

আকাশ চোপড়ার যুক্তি, লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ফলে বিরাট-রোহিত দু’জনেরই নিয়মিত খেলার সুযোগ কমে গেছে। তিনি বলেন, ‘টেস্ট থেকে সরে দাঁড়ানো মানে আপনি নিজের খেলায় ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ হারালেন। টেস্ট খেললে অন্তত ঘরোয়া ম্যাচ, ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাত পাকানোর সুযোগ থাকত। এখন কেবল ওয়ানডে আর আইপিএল (IPL)—এতটুকু দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দ ধরে রাখা মুশকিল!’

চোপড়া মনে করেন, সিদ্ধান্তটা হয়তো একরকম ‘ঝোঁকের মাথায়’ নেওয়া হয়েছিল। তাঁর কথায়, ‘টি-২০ বিশ্বকাপ জেতার পর টি-২০ থেকে অবসরটা ঠিক ছিল। কিন্তু টেস্ট থেকে সরে যাওয়া? ওখানেই আসল ভুল। ওরা যদি টেস্ট চালিয়ে গেলে ধারও বজায় থাকত!’

প্রশ্নটা কেবল রোহিতের জন্য নয়, বিরাটের ক্ষেত্রেও সমানভাবে খাটে। আকাশের ভাষায়, ‘যা রোহিতের পক্ষে সত্যি, সেটাই বিরাটের জন্যও খাটে। কোহলির একদিনের ক্রিকেটে পরিসংখ্যান অসাধারণ, কিন্তু শেষ পর্যন্ত জায়গা টিকিয়ে রাখতে গেলে রান করতেই হবে। নাহলে অপেক্ষায় রয়েছে পরের প্রজন্ম!’

দু’জনই আপাতত কেবল ওয়ানডে ফরম্যাটে সক্রিয়। আর সেখানেই সমস্যা। নিয়মিত ম্যাচ না খেললে ফর্ম আর আত্মবিশ্বাস হারানোর আশঙ্কা। বিসিসিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, একদিনের ক্রিকেট না থাকলে তাঁদের বিজয় হজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলতে হবে, যাতে খেলার ধার বজায় থাকে।

কিন্তু সত্যিটা হল—টেস্ট থেকে সরে এসে রোহিত-বিরাট নিজেরাই নিজেদের পরিসর ছোট করে ফেলেছেন। একসময় যাঁদের ছাড়া টিম ইন্ডিয়া ভাবাই যেত না, আজ তাঁদের জায়গায় ধীরে ধীরে ঢুকে পড়ছে নতুন মুখ। এখন সব নির্ভর করছে ব্যাটের পারফরম্যান্সে! রানই একমাত্র জবাব দিতে পারে। নইলে একটা আস্ত যুগের পরিসমাপ্তিও হয়তো সময়ের অপেক্ষা মাত্র।


```