Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঠা-ঠা রোদে প্র্যাকটিস রোহিতের, ‘ওই দ্যাখো, স্টার্ক দাঁড়িয়ে!’ বলে চাগাড় দিলেন অনুরাগী

রোহিতকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। মাঠের বাইরেও, নেটে দাঁড়িয়েও তাঁর প্রতিটি শট যেন একরকম আশ্বাস ছলকে উঠছে।

ঠা-ঠা রোদে প্র্যাকটিস রোহিতের, ‘ওই দ্যাখো, স্টার্ক দাঁড়িয়ে!’ বলে চাগাড় দিলেন অনুরাগী

রোহিত ও স্টার্ক

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 October 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: শিবাজী পার্কের (Shivaji Park) মাঠ তখন ঝলসানো দুপুরের রোদে পুড়ছে। তেতে থাকা ঘাসের গন্ধ মিশে গিয়েছে গরম মাটির ভাপ। ওই অবস্থায় অনুশীলনে মজে এমন একজন, যাঁকে কেন্দ্র করে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে তুমুল হইচই। তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। নীল জার্সি নয়, অনুশীলনের পোশাক। আর সেটা গায়ে গলিয়েই হাজির হলেন ‘ক্রিকেটার’ সচিন তেন্ডুলকরের আঁতুড়ঘরে।

অস্ট্রেলিয়া সফর (Australia Tour 2025) দরজায় কড়া নাড়ছে। ১৯ অক্টোবর পার্থে (Perth) শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে নিজের শহর মুম্বইয়ে (Mumbai) অনুশীলনে নেমেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সঙ্গী পুরনো বন্ধু এবং দীর্ঘদিনের ট্রেনিং পার্টনার অভিষেক নায়ার (Abhishek Nayar)।

শিবাজী পার্কের ওপেন নেটে (Open Net Session) রোহিতের প্র্যাকটিস দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। কেউ গাছের নিচে, কেউ প্র্যাকটিস উইকেটের পেছনে দাঁড়িয়ে দেখছেন ‘হিটম্যানে’র স্বচ্ছন্দ স্ট্রোক প্লে-র ছন্দ। কেউ কেউ তো চিৎকার করেও ফেলছেন—‘রোহিত ভাই, ২০২৭-এর (2027 World Cup) বিশ্বকাপ জেতাতে হবে! আপনার ছাড়া এটা সম্ভব নয়!’

এতশত ক্যাকাফনির মধ্যেই শোনা গেল এক তরুণের গলা—‘অস্ট্রেলিয়াতেও এমনই মারতে হবে রোহিত ভাই! ওই দ্যাখো, সামনে স্টার্ক দাঁড়িয়ে!’ চারদিক থেকে হাসির রোল ভেসে এল। কথাটা বিলক্ষণ কানে এসেছে। রোহিত শুনে ব্যাট নামিয়ে হাল্কা হাসলেন, যেন বলছেন—‘বুঝেছি!’ ফের অস্ত্র তুলে নেওয়া। আর পরের বলেই এক দুরন্ত পুল শট!

রোহিতের ব্যাটিং অনুশীলন ছিল নির্দিষ্ট ছন্দে—ড্রাইভ, পুল, তারপর পরপর সুইপ আর স্লগ সুইপ! যেন ট্রেনিংয়েই বুনে নিচ্ছেন আগামীর পরিকল্পনা। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে যে তিনি আবার ময়দানে নামছেন, সেটা গোটা শিবাজী পার্ক জানল ভরদুপুরেই।

৩৮ বছরের রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়া সফরে। চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy 2025) জেতার পর এটাই তাঁর প্রথম সিরিজ। তাঁর সঙ্গে বিরাট কোহলি (Virat Kohli)—দু’জনেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ওয়ানডেতে এখনও টিম ইন্ডিয়ার প্রাণভোমরা। ভারতীয় টেস্ট স্কোয়াডের (India Test Squad) সঙ্গে ১৫ অক্টোবর অস্ট্রেলিয়া রওনা হবেন তাঁরা। এর আগে দিল্লিতে টিমে যোগ দেবেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রোহিতকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। মাঠের বাইরেও, নেটে দাঁড়িয়েও তাঁর প্রতিটি শট যেন একরকম আশ্বাস ছলকে উঠছে।


```