Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দর্শক টানতে ব্যর্থ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, খাঁ-খাঁ গ্যালারি দেখে ভেসে উঠল কোহলির সাজেশন!

তাহলে কি কোহলির দেওয়া প্রস্তাবই টেস্ট ক্রিকেট বাঁচানোর একমাত্র রাস্তা? পাঁচটা ভেন্যু, যেখানে ম্যাচ মানেই ভরাট গ্যালারি, দর্শকের উন্মাদনা, আর বিদেশি দলের উপর চাপ! অন্তত, চলতি সিরিজের ফাঁকা আসন দেখে মনে হচ্ছে, প্রাক্তন অধিনায়কের কথায় দূরদৃষ্টি ছিল।

দর্শক টানতে ব্যর্থ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, খাঁ-খাঁ গ্যালারি দেখে ভেসে উঠল কোহলির সাজেশন!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 October 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: একদিকে মাঠে টেস্ট ক্রিকেটের আসর, অন্যদিকে গ্যালারিতে কার্যত শ্মশানের নীরবতা! যেন পিনপতনের শব্দ শোনা যাবে! আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) সিরিজের প্রথম টেস্ট চলছে, কিন্তু দর্শক নেই বললেই চলে। প্রথম দিন ছিল জাতীয় ছুটি—গান্ধী জয়ন্তী আর দশেরা। তবু খালি আসন গুনে শেষ করা যাচ্ছিল না! দ্বিতীয় দিন, শুক্রবারেও ছবিটা বদলাল না। হাতেগোনা কয়েকশো মানুষ। তা ছাড়া স্ট্যান্ড মোটামুটি ফাঁকাই পড়ে রইল।

দর্শকশূন্য গ্যালারির এমন অবস্থা দেখে অনেকের মনে ভেসে উঠছে পুরনো কথা—বিরাট কোহলির (Virat Kohli) মন্তব্য। ২০১৯ সালে রাঁচি টেস্টের পর ভারত অধিনায়ক পরিষ্কার বলেছিলেন, দেশের সব শহরে টেস্ট না দিয়ে, কেবল নির্দিষ্ট কয়েকটা ভেন্যুকেই ‘টেস্ট সেন্টার’ বানানো উচিত। তাঁর যুক্তি ছিল, ‘আমাদের মনে হয়, পাঁচটা নির্দিষ্ট কেন্দ্র থাকলেই যথেষ্ট। ওয়ানডে বা টি–২০ রোটেশনে হোক, সমস্যা নেই। কিন্তু টেস্ট ক্রিকেটে বিদেশি দল আসলে যেন জানে, এই পাঁচ জায়গায় খেলতে হবে। এখানকার দর্শক আসবে, মাঠ ভরবে, ফলে আলাদা চাপ তৈরি হবে।’

কোহলির কথায় উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি বলেন, ‘যখন আমরা বিদেশে যাই, জানি কোন কোন মাঠে ম্যাচ হবে, পিচ কেমন থাকবে, দর্শক কীভাবে চাপে রাখবে। কিন্তু ভারতে খেলা যদি ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয়, তাহলে কোথাও দর্শক আসবে, কোথাও আসবে না। এতে টেস্ট ক্রিকেট মরবে। বরং, পাঁচটা শক্তিশালী সেন্টার বানানো উচিত, যেখানে ময়দানও ভর্তি থাকবে, পরিবেশও জমবে।’

আজকের আমদাবাদ টেস্ট যেন সেই কথাকেই নতুন করে মনে করিয়ে দিল। বাইশ গজে লড়াই চলছে, শুভমান গিল (Shubman Gill), কেএল রাহুলরা (KL Rahul) দর্শক টানার মতো ক্রিকেট খেলছেন। সবই ঠিক আছে। কিন্তু গ্যালারিতে হাততালি, শোরগোল বা কিংবা ‘ইন্ডিয়া জিতেগা!’ হর্ষধ্বনি নেই। এককথায়, উৎসবের মরশুমেও মাঠের বাইরের ছবি বেজায় অস্বস্তিকর।

তাহলে কি কোহলির দেওয়া প্রস্তাবই টেস্ট ক্রিকেট বাঁচানোর একমাত্র রাস্তা? পাঁচটা ভেন্যু, যেখানে ম্যাচ মানেই ভরাট গ্যালারি, দর্শকের উন্মাদনা, আর বিদেশি দলের উপর চাপ! অন্তত, চলতি সিরিজের ফাঁকা আসন দেখে মনে হচ্ছে, প্রাক্তন অধিনায়কের কথায় দূরদৃষ্টি ছিল।


```