Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে ফিরল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, রাতভর জল্পনার অবসান, স্বস্তিতে ভক্তরা

এই 'অন্তর্ধান' ইচ্ছাকৃত ছিল, নাকি কোনও প্রযুক্তিগত ত্রুটি রয়েছে - এ নিয়ে কোহলি, তাঁর টিম বা ইনস্টাগ্রামের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি।

অবশেষে ফিরল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, রাতভর জল্পনার অবসান, স্বস্তিতে ভক্তরা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 January 2026 09:07

দ্য ওয়াল ব্যুরো: ৩০ জানুয়ারি রাতভর জল্পনা-কল্পনার পর অবশেষে ফিরল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Virat Kohli Instagram active again)। বিশ্বের খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক ফলোয়ার রয়েছে কোহলির। সেই ভেরিফায়েড প্রোফাইল হঠাৎই অদৃশ্য হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।

শুধু বিরাট নন, তাঁর ভাই বিকাশ কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইলও একই সময়ে সার্চে পাওয়া যাচ্ছিল না। তবে সকাল প্রায় সাড়ে ৮টা নাগাদ কোহলির অ্যাকাউন্ট ফের দেখা যায়। বিকাশের প্রোফাইল এখনও 'ডিঅ্যাক্টিভেট'ই রয়েছে।

এই 'অন্তর্ধান' ইচ্ছাকৃত ছিল, নাকি কোনও প্রযুক্তিগত ত্রুটি রয়েছে - এ নিয়ে কোহলি, তাঁর টিম বা ইনস্টাগ্রামের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি।

রাতভর সোশ্যাল মিডিয়ায় কোহলি-ভক্তদের প্রতিক্রিয়া ছিল চরম উত্তেজনা, উদ্বেগ এবং খানিকটা রসিকতায় ভরা। অনেকেই ইনস্টাগ্রামের অফিসিয়াল হ্যান্ডেলে গিয়ে প্রশ্ন তোলেন, কোহলির অ্যাকাউন্টে কোনও সমস্যা হয়েছে কি না।

কিছু ভক্ত আবার সরাসরি অনুষ্কা শর্মার প্রোফাইলে গিয়ে প্রশ্ন করতে শুরু করেন—“বৌদি, দাদার অ্যাকাউন্ট কোথায় গেল?” অনুষ্কার কমেন্ট সেকশন ভরে ওঠে এই ধরনের প্রশ্নে।

জল্পনা যত বাড়তে থাকে, ততই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইতে শুরু করে। সম্প্রতি ভাইরাল হওয়া ‘মিসিং পেঙ্গুইন’ ট্রেন্ডের সঙ্গে কোহলির ইনস্টাগ্রাম অন্তর্ধানকে জুড়ে রসিকতা শুরু হয়। অনেক পোস্টে দেখা যায়, পেঙ্গুইনের ছবি ও কোহলির ‘Profile isn’t available’ স্ক্রিনশট পাশাপাশি রেখে লেখা, ২০২৬ নাকি রহস্যময় অন্তর্ধানের বছর!

শেষ পর্যন্ত সকালে কোহলির অ্যাকাউন্ট ফিরে আসায় ভক্তদের জল্পনায় কিছুটা ইতি পড়েছে বটে, তবে কেন এই ঘটনা ঘটল, সেই প্রশ্নের উত্তর এখনও অধরাই।


```