Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Virat Kohli: আঁধার-আকাশে একমাত্র তারা! দুঃস্বপ্নের সিরিজে একগুচ্ছ রেকর্ড ভাঙলেন বিরাট

দলের ফলাফল যাই হোক, রেকর্ডের নিরিখে বিরাট কোহলি এখনও ‘বাতিল’ নন! বরং, ঘোরতর প্রাসঙ্গিক মুখ।

Virat Kohli: আঁধার-আকাশে একমাত্র তারা! দুঃস্বপ্নের সিরিজে একগুচ্ছ রেকর্ড ভাঙলেন বিরাট

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 January 2026 13:25

দ্য ওয়াল ব্যুরো: হার দিয়ে শেষ হল সিরিজ। শুরু ঘরের মাঠে বিপর্যয়ের ময়নাতদন্ত। আসল খলনায়ক-কে খুঁজে বের করা। সমালোচনা-পাল্টা সমালোচনার কিস্যা!

কিন্তু এতশত নেতিবাচক হিসেবের মধ্যেও আলোচনার কেন্দ্রে একটাই নাম—বিরাট কোহলি (Virat Kohli)। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ১০৮ বলে ১২৪ রান করেও দলকে জেতাতে পারলেন না। তবু গতকালের ইনিংসের সুবাদে নিজের নামের পাশে যোগ করলেন একের পর এক রেকর্ড। নিউজিল্যান্ড (New Zealand) ৪১ রানে জিতে সিরিজ ২–১ করলেও, ভারতের (India) যাবতীয় আশা-ভরসা কার্যত দাঁড়িয়ে ছিল কোহলির ব্যাটের উপর।

হারেও উজ্জ্বল বিরাট

৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭১ রানেই চার উইকেট হারায় টিম ইন্ডিয়া। সেই চাপের মধ্যেই ইনিংস গড়েন কোহলি (Virat Kohli)। ১০৮ বলে করা ১২৪ রানের ইনিংসে ছিল নিয়ন্ত্রণ আর ছন্দ। সঙ্গত দেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। হাফসেঞ্চুরির হাঁকান। পরে হাত লাগান হর্ষিত রানা (Harshit Rana)। কিন্তু এতকিছুর পরেও রানের পাহাড় ডিঙোনো সম্ভব হয়নি। ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে শতরান করেন ড্যারিল মিচেল (Daryl Mitchell) ও গ্লেন ফিলিপস (Glenn Phillips)। তাঁদের জুটিতেই ৩৩৭ রান তোলে সফরকারী টিম।

কোহলির রেকর্ডের দিন

এই সেঞ্চুরির সৌজন্যে ওয়ানডেতে কোহলির (Virat Kohli) শতরান সংখ্যা দাঁড়াল ৫৪টি—ইতিহাসে সর্বাধিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি, যা কোনও ব্যাটারের ক্ষেত্রে সর্বোচ্চ। সব ফরম্যাট মিলিয়ে কিউইদের বিরুদ্ধে কোহলির আন্তর্জাতিক শতক আপাতত ১০।

এখন লিস্ট-এ ক্রিকেটে কোহলির শতরান ৫৯টি—শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সর্বকালীন ৬০টির থেকে মাত্র এক ধাপ দূরে। ভারতের মাটিতে এটি তাঁর ৪১তম আন্তর্জাতিক সেঞ্চুরি। একই সঙ্গে ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করে সর্বোচ্চ রান করা ব্যাটার হিসেবে ছাপিয়ে গেলেন রিকি পন্টিংকে (Ricky Ponting)।

পরিসংখ্যানে আধিপত্য

এই ইনিংসের সুবাদে কোহলি (Virat Kohli) আরও একটি রেকর্ডে একক শীর্ষে—ওয়ানডেতে ৩৫টি আলাদা ভেন্যুতে শতরান। তাছাড়া ৩০০-র বেশি রান তাড়া করা ম্যাচে তাঁর ১০টি শতরান রয়েছে। সিরিজ নির্ধারণী ওয়ানডেতেও গড় ৫০-এর উপরে। তাই হার দিয়ে সিরিজ শেষ হলেও ছবিটা পরিষ্কার। দলের ফলাফল যাই হোক, রেকর্ডের নিরিখে বিরাট কোহলি (Virat Kohli) এখনও ‘বাতিল’ নন! বরং, ঘোরতর প্রাসঙ্গিক মুখ।


```