Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উইম্বলডনে বিরুষ্কা, হাজির অবনীত কৌরও, সোশ্যাল মিডিয়ায় ফের 'দুইয়ে দুইয়ে পাঁচ'!

মেটার অ্যালগরিদমের ঘাড়ে দোষ ঠেললেও বিতর্কে ধামাচাপা পড়েনি। চর্চা চলতেই থাকে। অসুখী দাম্পত্য থেকে ঘরোয়া কোন্দল, মানসিক তালমিলের অভাব থেকে পেশাগত টানাপড়েন—একটি ‘লাইকে’র নেপথ্য কারণ হিসেবে হাজারো অনুমান উস্কে ওঠে।

উইম্বলডনে বিরুষ্কা, হাজির অবনীত কৌরও, সোশ্যাল মিডিয়ায় ফের 'দুইয়ে দুইয়ে পাঁচ'!

বিরাট ও অবনীত

শেষ আপডেট: 9 July 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে একটা ‘লাইক’ গৃহদাহের জন্য যথেষ্ট!

কথাটা হাড়েহাড়ে টের পেয়েছিলেন বিরাট কোহলি। নয়তো কেন অভিনেত্রী, তিনি কোনও কুশলী শিল্পী কিংবা ডাকসাইটে সুন্দরীও নন, তাঁর একটি ছবি ‘পছন্দ’ করেছিলেন বলে রীতিমতো তোলপাড় ওঠে সমাজমাধ্যমে? দানা বাঁধে প্রশ্ন: তবে কি অনুষ্কায় মন নেই? নাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মতিভ্রম হয়েছে বিরাটের?

অবনীত কৌরের একটি ‘খোলামেলা ছবি’ লাইক করে এভাবেই তোপের মুখে পড়েছিলেন কোহলি। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে, থাকতে না পেরে আত্মপক্ষ সমর্থনে দু’লাইন লিখে বিরাট ঘোষণা করেন, ‘আমি স্পষ্ট করতে চাই, নিজের (ইনস্টাগ্রাম) ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদম হয়তো কোনওভাবে ভুলবশত একটি প্রতিক্রিয়া নথিভুক্ত করেছে। এর পেছেনে আমার কোনও হাত নেই। অনুগ্রহ করে অযথা জল্পনা ছড়াবেন না।’

মেটার অ্যালগরিদমের ঘাড়ে দোষ ঠেললেও বিতর্কে ধামাচাপা পড়েনি। চর্চা চলতেই থাকে। অসুখী দাম্পত্য থেকে ঘরোয়া কোন্দল, মানসিক তালমিলের অভাব থেকে পেশাগত টানাপড়েন—একটি ‘লাইকে’র নেপথ্য কারণ হিসেবে হাজারো অনুমান উস্কে ওঠে।

এরপর আইপিএল। অবসর। নিভৃতযাপন। কয়েক মাসে উথালপাতাল জীবন। অবনীত-প্রসঙ্গ কিছুদিন আড়ালে চলে যায়। সম্প্রতি আবার তা পর্দা ফুঁড়ে বেরিয়ে এসেছে। সৌজন্যে উইম্বলডন। যা উপভোগ করতে সস্ত্রীক লন্ডনে হাজির হন বিরাট।

এতদূর ঠিকই ছিল। ‘বছর ছত্রিশের কোহলি আটত্রিশ বছরের জকোভিচকে খেলতে দেখে বিষণ্ণ’—মর্মে ছবি ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সবকিছু ছাপিয়ে ফের শিরোনামে অবনীত। হতে পারে কাকতালীয়। হতে পারে অপরিকল্পিত। কিন্তু বলা নেই কওয়া নেই দুজনেই দেশের কোনও গ্র্যান্ড অনুষ্ঠানে নয়, সাগর পেরিয়ে উইম্বলডনের মঞ্চে হাজির হলেন কেন?...

ফের চটকদার গল্পের রসদ খুঁজে পেয়েছেন উৎসাহীরা। ফের বয়েছে ট্রোলের বন্যা, মিমের উৎসব। এবার দ্বিগুণ উদ্যমে। সিরিয়াস চোখমুখে মোবাইল স্ক্রল করছেন অনুষ্কা। পাশে কিছুটা চিন্তাগম্ভীর মুখে বিরাট কোহলি। এই ছবিকে সামনে টেনে উড়ে এসেছে মন্তব্য, ‘অনুষ্কা নিশ্চয় বিরাটের ইনস্টাগ্রাম ইনবক্স চেক করেছেন!’ আরও একজনের সরস কমেন্ট, ‘যদি অবনীত আর বিরাট পাশাপাশি দাঁড়িয়ে একটি ছবি তুললেন, তাহলে ইন্টারনেটে তুফান উঠত!’

সেই ঝড় ওঠেনি ঠিকই। কিন্তু যে দমকা বাতাস বয়েছে, তা আরেক দফা নষ্টনীড়ের পক্ষে যথেষ্ট!


```