Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অন্ধের যষ্ঠি, মৃত্যুমুখ থেকে বাঁচিয়েছিলেন বাবাকে! কী করেন বিনোদ কাম্বলির ছেলে?

কাম্বলির এই অবস্থা দেখার পর ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব এবং সুনীল গাভাসকার সাহায্যের আশ্বাস দিয়েছেন।

অন্ধের যষ্ঠি, মৃত্যুমুখ থেকে বাঁচিয়েছিলেন বাবাকে! কী করেন বিনোদ কাম্বলির ছেলে?

ছেলেকেও ক্রিকেট শেখাচ্ছেন বিনোদ কাম্বলি

শেষ আপডেট: 13 December 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির জনপ্রিয়তা আজ কারোর কাছেই অজানা নয়। সচিন তেন্ডুলকরের ছোটবেলার বন্ধু তিনি। কিন্তু, কাম্বলির ক্রিকেট কেরিয়ার একেবারেই জমকালো হয়নি। 

বিনোদের কেরিয়ারে যথেষ্ট চড়াই-উতরাই দেখতে পাওয়া গিয়েছে। সেইসব ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও মুচমুচে আলোচনা দেখতে পাওয়া গিয়েছে। সম্প্রতি টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বর্তমানে তিনি কঠিন শারীরিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করছেন।

শারীরিক অসুস্থতার পাশাপাশি আর্থিক দুরবস্থার বিরুদ্ধেও প্রতিদিন লড়াই করছেন তিনি। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে কাম্বলি তাঁর বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে খুল্লমখুল্লা আলোচনাও করেছেন। সেইসঙ্গে তিনি নিজের ছেলের ব্যাপারেও আলোচনা করেন।

কী করছেন কাম্বলির ছেলে?

সম্প্রতি ভিকি লালওয়ানিকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন বিনোদ কাম্বলি। সেখানেই তিনি নিজের ছেলের ব্যাপারে খোলাখুলি মন্তব্য করেন। কাম্বলি বলেছিলেন, 'আমার মতো আমার ছেলেও বাঁ-হাতি ব্যাটার।' প্রসঙ্গত, বিনোদের ছেলের নাম ক্রিশ্চিয়ানো। সেও টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলতে চায়। কাম্বলির আশা, একদিন না একদিন তাঁর ছেলেও ভারতের হয়ে ক্রিকেট খেলবেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, কাম্বলি ঠিক করে দাঁড়াতেও পারছেন না। পথচলতি মানুষের সাহায্য তাঁকে নিতে হচ্ছে।

এরপরই তাঁর শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। কয়েকদিন আগে সচিন এবং কাম্বলিকে একটি অনুষ্ঠানে দেখতে পাওয়া গিয়েছিল। সেখানে ছোটবেলার বন্ধুকে আলিঙ্গন করার জন্য উঠে দাঁড়াতেও পারেননি বিনোদ। কাম্বলির এই অবস্থা দেখার পর ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব এবং সুনীল গাভাসকার সাহায্যের আশ্বাস দিয়েছেন।


```