Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'দাদা আমি বাঁচতে চাই...', হাসপাতালে শুয়ে এ কী বললেন কাম্বলি?

হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাম্বলির যাবতীয় চিকিৎসা একেবারে বিনামূল্যে করা হবে।

'দাদা আমি বাঁচতে চাই...', হাসপাতালে শুয়ে এ কী বললেন কাম্বলি?

হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন বিনোদ কাম্বলি

শেষ আপডেট: 24 December 2024 14:19

দ্য ওয়াল ব্যুরো : আচমকা শরীর খারাপ হয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির। মুম্বইয়ের থানে এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। কেমন আছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অবশেষে ৫২ বছর বয়সি বিনোদ নিজের হেলথ আপডেট নিজেই দিয়েছেন। জানিয়েছেন, তাঁর মাথার মধ্যে রক্ত জমাট বেঁধেছে। আর সেকারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। 

চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ - বিনোদ কাম্বলি

ইতিমধ্যে বিনোদ কাম্বলি হাসপাতালের চিকিৎসকদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মেডিক্যাল স্টাফদের আমি ধন্যবাদ জানাতে চাই। আমার চিকিৎসায় কোনও খামতি রাখা হচ্ছে না। যথেষ্ট ভাল দেখভাল করা হচ্ছে। কাম্বলির ফিজিশিয়ান ডক্টর বিবেক জানিয়েছেন, ওঁকে যখন হাসপাতালে আনা হয়েছিল, সেইসময় অবস্থা যথেষ্ট সংকটজনক ছিল। কাম্বলি আবার ধন্যবাদ জানিয়ে বলেছেন, এঁর জন্য়ই আমি আজ বেঁচে আছি।

সংকটজনক অবস্থা কাম্বলির - চিকিৎসক

হিন্দুস্তান টাইমসকে ডক্টর বিবেক জানিয়েছেন, বিনোদ কাম্বলিকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেইসময় তিনি জীবন-মৃত্যুর লড়াই চালাচ্ছিলেন। শনিবার কাম্বলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেইসময় যথেষ্ট জ্বর ছিল। মাথা ঘুরছিল। শরীরের গাঁটে-গাঁটে ব্যথা ছিল। উনি ঠিক করে বসতেও পারছিলেন না। আর হাঁটা-চলার অবস্থাতে তো ছিলেনই না।

কী হয়েছে বিনোদ কাম্বলির?

চিকিৎসকদের কথায়, বিনোদ কাম্বলির গোটা শরীর পরীক্ষা করা হয়েছে। এরপর জানা গিয়েছে, তাঁর শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য়ের অভাব ছিল। পাশাপাশি মূত্রনালীতেও দেখা গিয়েছিল সংক্রমণ। এর উপরে আবার শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ঘাটতি দেখা গিয়েছে। সেকারণে রক্তের প্রবাহ অনেকটাই কমে গিয়েছে। সেকারণে গোটা শরীরে যন্ত্রণা হচ্ছে।

বিনামূল্যে হচ্ছে চিকিৎসা

হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাম্বলির যাবতীয় চিকিৎসা একেবারে বিনামূল্যে করা হবে। সেইসঙ্গে তিনি এও আশ্বাস দিয়েছেন যে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ব্যাটার সারা জীবন বিনামূল্যে এই হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। এই আশ্বাস কাম্বলিকে অনেকটাই মানসিক শক্তি দিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর শরীর আগের থেকে অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে।


```