Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চতুর্থ টি-২০'তে ডেবিউ? অপেক্ষায় ভারতের এই তরুণ ক্রিকেটার

এই সিরিজের তৃতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত জয়লাভ করেছিল।

চতুর্থ টি-২০'তে ডেবিউ? অপেক্ষায় ভারতের এই তরুণ ক্রিকেটার

চতুর্থ টি-২০ ম্য়াচ খেলার জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 15 November 2024 19:22

দ্য ওয়াল ব্যুরো: সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্য়াচের টি-২০ সিরিজ খেলছে। আপাতত এই সিরিজের তিনটে ম্য়াচ খেলা হয়ে গিয়েছে। এরমধ্যে ভারত দুটো এবং দক্ষিণ আফ্রিকা একটা ম্য়াচে জয়লাভ করেছে।

এবার সিরিজের চতুর্থ তথা অন্তিম টি-২০ ম্য়াচটি শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে আটটা থেকে শুরু হবে। এই ম্য়াচটা জিতে টিম ইন্ডিয়া ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের পকেটে পুরতে চাইবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও চাইবে ২-২ ব্যবধানে সিরিজটা ড্র করতে। তবে এই ম্য়াচে টিম ইন্ডিয়ার এক তরুণ ক্রিকেটারের ডেবিউ করার সুযোগ রয়েছে।

কোন ক্রিকেটার পেতে পারেন সুযোগ?

এই সিরিজের তৃতীয় টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত জয়লাভ করেছিল। কিন্তু, শেষেরদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ভারতীয় বোলারদের ধোলাই করে, তা দেখে একটা সময় মনে হয়েছিল যে টিম ইন্ডিয়া এই ম্য়াচটা হয়ত হেরে যাবে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রমনদীপ সিংয়ের। 

রমনদীপের ডেবিউটা বেশ ভাল হয়েছিল। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তবে সিরিজের শেষ ম্য়াচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দলের তরুণ বোলার বিজয়কুমার বৈশাখকে সুযোগ দিতে পারেন। দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়ার স্কোয়াডে বিজয়কুমারকে রাখা হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত তিনি ডেবিউ করার সুযোগ পাননি। শুক্রবারই তাঁর স্বপ্নপূরণ হয় কি না, আপাতত সেটাই দেখার।


```