Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈভবের বোমারু স্ট্রেট ড্রাইভ, কোনও মতে প্রাণে বাঁচলেন রাজস্থানের ক্যামেরাম্যান

বলটি দ্রুত গতিতে আসছে দেখে ক্রু সদস্য এবং ক্যামেরাম্যান হতবাক হয়ে যান এবং আতঙ্কে ক্যামেরাটি পড়ে যায়। বল এড়াতে সবাই মাটিতে পড়ে যান।

বৈভবের বোমারু স্ট্রেট ড্রাইভ, কোনও মতে প্রাণে বাঁচলেন রাজস্থানের ক্যামেরাম্যান

বৈভব সূর্যবংশী

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 August 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) হাত থেকে বেঁচে গেলেন ফটোগ্রাফাররা। একটু এদিক-ওদিক হলেই প্রাণ যেতে পারত রাজস্থান রয়্যালসের ক্যামেরা ক্রুদের (Rajasthan Royals Camera crew)। বৈভবের হাঁকানো স্ট্রেট ড্রাইভ প্রাণঘাতী হতে পারত তাঁদের ক্ষেত্রে। 

বল দেখ এবং আঘাত করো, এটাই বৈভব সূর্যবংশীর সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী মন্ত্র। প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা ভারতের অনূর্ধ্ব-১৯ দল, এই মন্ত্রেই খেলে চলেছে ১৪ বছরের কিশোর। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সি পরে বিহারের সমস্তিপুরের এই প্রতিভাবান খেলোয়াড় তার নির্ভীক এবং বিস্ফোরক ব্যাটিং দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে নেয়

বৃহস্পতিবার, সূর্যবংশী রাজস্থান রয়্যালসের একটি প্রচারমূলক ভিডিও শ্যুটের অংশ নিয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এই সময় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যেতে পারতবৈভব তার হেলমেটে একটি GoPro ক্যামেরা লাগিয়ে নেটে ব্যাট করতে এসেছিল। পাঁচজন ক্রু সদস্য নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করছিলেন। তাঁরা বোলারের খুব কাছেই দাঁড়িয়েছিলেন ক্লোজ শট নেওয়ার জন্য।

বোলার বল করার সঙ্গে সঙ্গেই সূর্যবংশী সপাটে স্ট্রেট ড্রাইভ হাঁকান। বলটি মিসাইলের মতো বোলারের পাশ দিয়ে ক্রু সদস্যের দিকে চলে যায়। বলটি দ্রুত গতিতে আসছে দেখে ক্রু সদস্য এবং ক্যামেরাম্যান হতবাক হয়ে যান এবং আতঙ্কে ক্যামেরাটি পড়ে যায়। বল এড়াতে সবাই মাটিতে পড়ে যান।

সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। বলের গতি এবং বৈভবের শক্তি দেখে সবাই হতবাক হয়ে যান। বলটি যদি তাঁদের কারও উপর আঘাত করত, তাহলে তাঁরা গুরুতর আহত হতে পারতে অথবা হাসপাতালে ভর্তি হতেন। ঘটনার পরম্পরায় হতভম্ব হয়ে যায় সূর্যবংশীও। তৎক্ষণাৎ ক্ষমা চাইতে দৌড়ে গিয়ে ক্রু সদস্যদের বলে 'দুঃখিত!'

আইপিএলে ৩৫ বলে রেকর্ড-ব্রেকিং সেঞ্চুরি করার পর বৈভব আলোচনার বিষয় হয়ে ওঠে। এর পরে এই কিশোর ইংল্যান্ড সফরে গিয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে প্রথম ম্যাচে বৈভব করে ১৯ বলে ৪৮ রান। দ্বিতীয় ওডিআইয়ে তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪১ রানের ইনিংস। তৃতীয় ওয়ানডেতে বৈভব মাত্র ২০ বলে পঞ্চাশ রান করে, যা ভারতের অনূর্ধ্ব-১৯ ইতিহাসে তৃতীয় দ্রুততম অর্ধশতক। এরপর চতুর্থ ওয়ানডেতে ১৪ বছরের এই কিশোক ৫২ বলে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করে। ৭১ গড়ে ৩৫৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল বৈভব


```