Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

V Srinivasan: পিটি উষার স্বামী ভি শ্রীনিবাসন প্রয়াত, প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

ট্র্যাকের লড়াই থেকে প্রশাসনিক দায়িত্ব—ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়া কিংবা রাজ্যসভায় মনোনয়ন—উষার প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পাশে দাঁড়ান।

V Srinivasan: পিটি উষার স্বামী ভি শ্রীনিবাসন প্রয়াত, প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন

শ্রীনিবাসন ও পিটি উষা

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 January 2026 10:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় অ্যাথলেটিক্সের কিংবদন্তি পিটি উষার (PT Usha) স্বামী ভি শ্রীনিবাসন (V Srinivasan) শুক্রবার ভোরে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৬৭ বছর। পরিবার সূত্রে খবর, আচমকাই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি।

হঠাৎ অসুস্থতা, ভোররাতে প্রয়াণ

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, ভোররাতে বাড়িতে আচমকা লুটিয়ে পড়েন ভি শ্রীনিবাসন। কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতার খবর আগে পাওয়া যায়নি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু ঘোষণা করা হয়। এই আকস্মিক প্রয়াণে বিপর্যস্ত পরিবার, ঘনিষ্ঠ মহলে নেমে এসেছে গভীর শোক।

উষার নীরব শক্তি

কেন্দ্রীয় সরকারের প্রাক্তন কর্মী ভি শ্রীনিবাসন দীর্ঘদিন ধরেই পিটি উষার জীবনের নীরব শক্তি। ট্র্যাকের লড়াই থেকে প্রশাসনিক দায়িত্বভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) প্রেসিডেন্ট হওয়া কিংবা রাজ্যসভায় (Rajya Sabha) মনোনয়নউষার প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পাশে দাঁড়ান। প্রকাশ্যে খুব কমই দেখা যেত। কিন্তু ঘনিষ্ঠরা জানতেন, উষার সাফল্যের ভিত গড়ার পিছনে তাঁর অবদান কতটা কতটা গভীর, গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর শোকবার্তা

ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ফোনে পিটি উষার সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তা দেন। ক্রীড়াজগৎ ও রাজনৈতিক মহল থেকেও একের পর এক শোকবার্তা আসতে শুরু করেছে।


```