Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Usman Tariq: উসমানের অ্যাকশন বৈধ না অবৈধ? ‘চাকিং’-বিতর্কে মত রাখলেন প্রাক্তন আম্পায়ার

শুধু অনিল চৌধুরীই নন, চলতি বিতর্কে উসমান তারিকের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ারই অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা। 

Usman Tariq: উসমানের অ্যাকশন বৈধ না অবৈধ? ‘চাকিং’-বিতর্কে মত রাখলেন প্রাক্তন আম্পায়ার

উসমান তারিক

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 February 2026 12:02

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে ‘চাকিং’ স্রেফ টেকনিক্যাল অভিযোগ নয়—এক ধরনের সামাজিক কলঙ্কও বটে। সেই বিতর্কে সম্প্রতি জড়িয়ে পড়েছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক (Usman Tariq)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি–২০ সিরিজে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠতেই তিনি আলোচনার কেন্দ্রে। এই বিতর্কে এবার স্পষ্ট মতামত রাখলেন প্রাক্তন আন্তর্জাতিক আম্পায়ার অনিল চৌধুরী (Anil Chaudhary)। তাঁর রায়—উসমানের অ্যাকশন সম্পূর্ণ বৈধ।

কেন উঠল বিতর্ক?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি–২০ ম্যাচে উসমান তারিকের বলে আউট হন ক্যামেরন গ্রিন (Cameron Green)। প্যাভিলিয়নের দিকে ফেরার সময় গ্রিনকে লাইভ ক্যামেরায় হাতের অঙ্গভঙ্গি করতে দেখা যায়, যা অনেকেই ‘চাকিং’য়ের ইঙ্গিত বলে ব্যাখ্যা করেছেন। মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় জল্পনা—উসমানের অ্যাকশন কি সত্যিই নিয়ম ভঙ্গ করেছে?

বস্তুত, বিতর্ক নতুন নয়। এর আগেও পাকিস্তান সুপার লিগে (PSL) দু’বার উসমান তারিকের অ্যাকশন প্রশ্নের মুখে পড়েছিল। কিন্তু দু’বারই বায়োমেকানিক্যাল টেস্ট ‘ক্লিয়ার’ ঘোষণা করে। এতকিছুর পরেও অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিরুদ্ধে ম্যাচে এহেন বিতর্কিত ইঙ্গিত পরিস্থিতিকে আরও গরম করে তুলেছে।

অনিল চৌধুরীর রায়

তপ্ত আবহে সামনে এসেছে প্রাক্তন এলিট প্যানেল আম্পায়ার অনিল চৌধুরীর (Anil Chaudhary) বক্তব্য। ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি পরিষ্কার জানান, উসমান তারিকের বোলিং অ্যাকশন আইসিসির (ICC) গাইডলাইন অনুযায়ী বৈধ। চৌধুরীর ব্যাখ্যা সরল কিন্তু গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, উসমানের অ্যাকশন একটু সাইড-অন এবং বল ছাড়ার আগে সামান্য থেমে যান। কিন্তু আসল বিষয়—তিনি সব বল একই অ্যাকশনে করেন। কোথাও কনুই ভাঁজ করে আবার সোজা করার (flexion-extension) প্রমাণ নেই। আইসিসির নিয়ম অনুযায়ী যা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি।

চৌধুরীর মন্তব্য, ‘অ্যাকশন আলাদা হতে পারে, অস্বাভাবিক দেখাতেই পারে। কিন্তু যতক্ষণ নিয়ম ভাঙছে না, ততক্ষণ তাকে অবৈধ বলা যায় না।’অর্থাৎ, চোখে অদ্ভুত লাগা আর আইনভঙ্গ—এই দু’টো এক জিনিস নয়।

ক্রিকেটারদের পাশে কে দাঁড়ালেন?

শুধু অনিল চৌধুরীই নন, চলতি বিতর্কে উসমান তারিকের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ারই অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা (Usman Khawaja)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ক্রিকেটে ‘চাকিং’-এর অভিযোগ বোলারকে মানসিকভাবে ভয়ংকর আঘাত দেয়। তাঁর কথায়, ‘এর থেকে খারাপ কিছু নেই। উসমানকে আগেও দু’বার ক্লিয়ার করা হয়েছে। আমাদের একটু সংবেদনশীল হওয়া দরকার!’ খোয়াজার এই বক্তব্য গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আবেগে দেওয়া প্রতিক্রিয়া খেলোয়াড়ের কেরিয়ারে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। বিশেষ করে, স্পিনারদের ক্ষেত্রে—যেখানে অ্যাকশন একটু আলাদা হলেই জমে ওঠে সন্দেহ।

উসমান তারিক (Usman Tariq) আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নতুন। ২০২৫ সালের নভেম্বরে টি–২০-তে অভিষেক। তিন ইনিংসে আট উইকেট—পরিসংখ্যান মন্দ নয়। সামনে আইসিসি টি–২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026)। যা পরিস্থিতি, তাতে সেখানে তাঁর পারফরম্যান্স আরও কড়া নজরে থাকবে, বলাই বাহুল্য।


```