Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Taskin Ahmed: লম্বা ছক্কা তাসকিনের, তবু আম্পায়ারের ঘোষণা ‘আউট’! আজব কাণ্ড চট্টগ্রামে

শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। 

Taskin Ahmed: লম্বা ছক্কা তাসকিনের, তবু আম্পায়ারের ঘোষণা ‘আউট’! আজব কাণ্ড চট্টগ্রামে

তাসকিন আহমেদ

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 October 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: সুবিশাল ছয় মারলেন, বল গ্যালারিতে উধাও—তবু আউট! চট্টগ্রামের (Chattogram) ময়দানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি–২০ ম্যাচে (T20I) এমনই অদ্ভুত দৃশ্যের সাক্ষী কয়েক হাজার দর্শক। শেষ বলে লম্বা ছক্কা হাঁকান বাংলাদেশের (Bangladesh) তাসকিন আহমেদ (Taskin Ahmed)। কিন্তু শট নেওয়ার সময় পা লেগে গিয়েছিল স্টাম্পে (Stumps)। বেল খুলে পড়ে। সঙ্গে সঙ্গে ঘোষণা—‘হিট উইকেট’। ফলত ছক্কা মেরেও আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাসকিনকে!

ঘটনাটা ম্যাচের একদম অন্তিম বলে। জয় পেতে ১৭ রান দরকার ছিল বাংলাদেশের। বোলার রোমারিও শেফার্ড (Romario Shepherd)। ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট নামাতেই তাসকিনের শট উড়ে যায় মিড উইকেটের উপর দিয়ে সোজা গ্যালারিতে। লড়াই হারলেও ছক্কার দাপটে মুহূর্তে উল্লাস মাঠে! কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে সেই উচ্ছ্বাস থমকে যায়। রিপ্লেতে দেখা যায়, শট মারতে গিয়ে পেছনে পা ঠেকে গিয়েছিল স্টাম্পে। যে কারণে বেল আগেই পড়ে যায়। তাই লম্বা ছক্কা মারলেও নিয়ম অনুযায়ী তাসকিন ‘হিট উইকেট’ আউট। শেষ পর্যন্ত ১৬ রানে পরাজিত বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১–০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তোলে সফরকারী দল। শেষ দিকে সাই হোপ (Shai Hope) অপরাজিত ৪৬ ও রোভম্যান পাওয়েল (Rovman Powell) ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। প্রথম দিকে উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ—১৫ ওভারে স্কোর ছিল ৮২/৩। কিন্তু এরপর হোপ–পাওয়েলের ৮৩ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

জবাবে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে তানজিম হাসান (Tanzim Hasan) ও নাসুম আহমেদের (Nasum Ahmed) লড়াই কিছুটা আশার আলো জাগালেও কাজের কাজ হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডেন সিলস (Jayden Seales) ও জেসন হোল্ডার (Jason Holder) ৩টি করে উইকেট নেন। আকিল হোসেন (Akeal Hosein) তুলে নেন ২ উইকেট।


```