Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

U19 World Cup: ইংরেজদের বেদম ঠেঙিয়ে ৪১১ তুলল ভারত, ১৭৫ রানে নায়ক বৈভব, খেলা কি এখানেই শেষ?

সওয়াল একটাই—এত বড় ধাক্কার পর ইংল্যান্ড কি সত্যিই কামব্যাক করতে পারবে? নাকি বৈভব সূর্যবংশীর এই ঝোড়ো ইনিংসই ফাইনালের ভাগ্য লিখে দিল?

U19 World Cup: ইংরেজদের বেদম ঠেঙিয়ে ৪১১ তুলল ভারত, ১৭৫ রানে নায়ক বৈভব, খেলা কি এখানেই শেষ?

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 February 2026 17:22

দ্য ওয়াল ব্যুরো: হারারের (Harare) ফাইনালের মঞ্চে যেন একাই ম্যাচের চরিত্র বদলে দিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U19 World Cup) চূড়ান্ত লড়াইয়ে ইংল্যান্ডের (England U19) বিরুদ্ধে ভারত (India U19) তুলল পাহাড়প্রমাণ ৪১১ রান। আর সেই ইনিংসের কেন্দ্রে—১৭৫ রানের বিধ্বংসী ঝড়। এমন এক ইনিংস, যা যুব বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘদিন আলাদা করে লেখা থাকবে।

টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক আয়ুষ মত্রে (Ayush Mhatre)। শুরুটা যদিও খুব দ্রুতগতির ছিল না। ওপেনার অ্যারন জর্জ (Aaron George) তাড়াতাড়ি ফিরে গেলে প্রথম ধাক্কা খায় টিম ইন্ডিয়া। কিন্তু এরপর যা শুরু হল, তা কার্যত একতরফা শো। বৈভব সূর্যবংশী ক্রিজে দাঁড়িয়ে প্রথমে পরিস্থিতি বুঝলেন, তারপর ধীরে ধীরে গিয়ার পাল্টালেন। পাওয়ারপ্লে পেরোতেই ইংল্যান্ড বোলারদের উপর নেমে এল আগ্রাসনের ঝড়।

ইংল্যান্ডের পেস ও স্পিন—কেউই রেয়াত পেল না। সেবাস্টিয়ান মরগ্যান (Sebastian Morgan), ম্যানি লাম্সডেন (Manny Lumsden), ফারহান আহমেদ (Farhan Ahmed)—সবাইকে সমান তালে আক্রমণ করলেন বৈভব। ৫৫ বলে শতরান, ৮০ বলে ১৭৫—ইনিংসে সাজানো ১৫টি চার ও ১৫টি ছয়। হারারে স্পোর্টস ক্লাব (Harare Sports Club) গ্যালারি দাঁড়িয়ে করতালি দিয়ে সমাদর জানাল এমন এক ইনিংসকে, যা বয়সের হিসেবনিকেশ ভুলিয়ে দেয়!

বৈভব আউট হওয়ার সময় স্কোরবোর্ডে ২৫১/৩। তখনও ওভার বাকি। দায়িত্বও। যা তুলে নিলেন বাকি ব্যাটাররা। আয়ুষ মত্রে খেললেন দায়িত্বশীল ৫৩ রানের ইনিংস। মিডল ওভারে অভিজ্ঞান কুণ্ডু (Abhigyan Kundu), বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi), আর শেষে আরএস অম্বরীশ (R.S. Ambrish) ও কানিষ্ক চৌহান (Kanishk Chouhan) মিলে রানের পাহাড় টেনে নিয়ে গেলেন ৫০ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত স্কোরকার্ড দাঁড়াল ৪১১-এ—ফাইনালের মঞ্চে কার্যত বিশালাকায় চ্যালেঞ্জের পাহাড়!

ইংল্যান্ডের বোলাররা শেষদিকে কিছু উইকেট তুলে নিলেও ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে। ৪১১ রানের লক্ষ্য অনূর্ধ্ব-১৯ ফাইনালে চেজ করে জেতা প্রায় অসাধ্য। যে কারণে প্রশ্ন একটাই—এত বড় ধাক্কার পর ইংল্যান্ড কি সত্যিই কামব্যাক করতে পারবে? নাকি বৈভব সূর্যবংশীর এই ঝোড়ো ইনিংসই ফাইনালের ভাগ্য লিখে দিল?


```