Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

সিএসকেতে দুই পুরনো মুখ, দলের হাল ফেরাতে ৮০ বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন শ্রীনীবাসন

শ্রীনিবাসনের সঙ্গে তাঁর মেয়ে রূপা গুরুনাথও দীর্ঘদিন পর সিএসকের ব্যবস্থাপনায় ফিরে এসেছেন। শ্রীনিবাসন এর আগে বিসিসিআই এবং আইসিসির সভাপতি ছিলেন। এমন পরিস্থিতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা দলের জন্য কাজে লাগতে পারে।

সিএসকেতে দুই পুরনো মুখ, দলের হাল ফেরাতে ৮০ বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন শ্রীনীবাসন

এন শ্রীনীবাসন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 September 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল ছিল চেন্নাই সুপার কিংসের কাছে ভয়াবহ মরশুম। আইপিএলের ইতিহাসে এটাই ছিল সিএসকের সব থেকে খারাপ মরশুম। সেই ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যোমে ঝাঁপাতে চাইছে মহেন্দ্র সিং ধোনির ফ্র্যাঞ্চাইজি। দল গঠন থেকে শুরু করে ম্যানেজমেন্ট, সবেতেই আসতে চলেছে পরিবর্তন।

২০২৫ সালের আইপিএলে রুতুরাজ গায়কোয়াড চোট পাওয়ার পর মহেন্দ্র সিং ধোনির হাতে মরশুমের মাঝামাঝি সময়ে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। কিন্তু ধোনির ম্যাজিক স্পর্শেও সিএসকের অবস্থার পরিবর্তন হয়নি। দশম স্থানে থেকে ২০২৫ মরশুম শেষ করে চেন্নাই। এমন পরিস্থিতিতে, এখন সিএসকে ব্যবস্থাপনায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আইপিএল ২০২৬ এর আগে, সিএসকের ২ জন পুরনো মুখ ফিরে আসছে। যার কারণে আইপিএলের ১৯তম মরশুমের আগে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। 

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন (N Srinivasan) দলের প্রেসিডেন্ট (Chairman of CSKহিসাবে ফিরে এসেছেন। প্রায় ১০ বছর পর ৮০ বছর বয়সে শ্রীনিবাসন সুপার কিংসের প্রেসিডেন্টলেন। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি, তাঁকে জোবার্গ সুপার কিংস এবং টেক্সাস সুপার কিংসের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও দেখা যাবে। 

শ্রীনিবাসনের সঙ্গে তাঁর মেয়ে রূপা গুরুনাথও দীর্ঘদিন পর সিএসকের ব্যবস্থাপনায় ফিরে এসেছেন। শ্রীনিবাসন এর আগে বিসিসিআই এবং আইসিসির সভাপতি ছিলেন। এমন পরিস্থিতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা দলের জন্য কাজে লাগতে পারে। প্রতিবেদন অনুসারে, শ্রীনিবাসনের ফিরে আসার পর, ব্যবস্থাপনায় আরও কিছু বড় পরিবর্তন দেখা যেতে পারে। 

পিটিআইকে সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন বলেন, “এটা সিএসকের জন্য লাভজনক হবে, কারণ তিনি আমাদের জন্য সেরা প্রশাসক ছিলেন। আমি খুশি যে, তিনি সিএসকেতে ফিরে এসেছেন। তিনি একজন উপদেষ্টার ভূমিকায় থাকবেন, কারণ বয়সজনিত কারণে তিনি খুব বেশি ভ্রমণ করেন না। তবে আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখব। তিনি সিএসকে-র সমস্ত সম্পত্তির দায়িত্বে থাকবেন। 


```