Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অগ্নিপরীক্ষায় রদবদল! বিজয় হাজারে নয়, ইন্ডিয়া এ দলের ম্যাচেই ঝালিয়ে নেওয়া হবে বিরাট-রোহিতকে

টিম ইন্ডিয়া পরবর্তী ওয়ান ডে সিরিজ খেলবে অক্টোবরে। অস্ট্রেলিয়ার মাটিতে। যা চলবে ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত। তার আগে বোর্ডের শীর্ষকর্তাদের একাংশ চাইছেন, কোহলি-রোহিতকে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে দু-একটি ম্যাচে খেলানো হোক। 

অগ্নিপরীক্ষায় রদবদল! বিজয় হাজারে নয়, ইন্ডিয়া এ দলের ম্যাচেই ঝালিয়ে নেওয়া হবে বিরাট-রোহিতকে

বিরাট কোহলি-রোহিত শর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 August 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফর (England Series) শেষ। সামনের মাসে এশিয়া কাপের আগে ভারতীয় দলের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। এর মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) ঘিরে। একটি রিপোর্টে দাবি করা হয়, আগামী অক্টোবরেই তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের ইতি ঘটতে পারে। যদি তাঁরা কেরিয়ার দীর্ঘায়িত করতে এবং সাতাশের ওয়ান ডে বিশ্বকাপ দলে জায়গা ধরে রাখতে চান, তবে খেলতে হবে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)।

এই খবরটা ছড়িয়েছিল কাল। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে সামনে এল নয়া ফরমান। পিটিআই সূত্রে প্রকাশ, বিসিসিআইয়ের (BCCI) একাংশের নজর আসলে ‘ইন্ডিয়া এ’-র (India A) একদিনের ম্যাচগুলিতে। কারণ আন্তর্জাতিক সূচি মিলে যাওয়ায় বিজয় হাজারে-তে কোহলি-রোহিতের খেলার সম্ভাবনা খুবই কম।

গত জুনে বার্বাডোসে বিশ্বকাপ জয়ের পর দু’জনেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন। এ বছরের মে মাসে, ইংল্যান্ড সফরের কয়েক সপ্তাহ আগে হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান। ফলে এখন দুই তারকাই শুধু্মাত্র ওয়ান ডে খেলছেন। মার্চে চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশের সফরে। কিন্তু সিরিজ বাতিল হয়ে যাওয়ায় এশিয়া কাপই পরের গন্তব্য।

টিম ইন্ডিয়া পরবর্তী ওয়ান ডে সিরিজ খেলবে অক্টোবরে। অস্ট্রেলিয়ার মাটিতে। যা চলবে ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত। তার আগে বোর্ডের শীর্ষকর্তাদের একাংশ চাইছেন, কোহলি-রোহিতকে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে দু-একটি ম্যাচে খেলানো হোক। এই সফরে অজিদের শিবিরে থাকবেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। তিনটি ম্যাচ কানপুরে হবে—৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর। ঠিক তখনই সিনিয়র ভারতীয় দল আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে।

কেন ‘এ-দল’? বিজয় হাজারে নয় কেন? এর জবাব মিলেছে ‘দৈনিক জাগরণে’-র একটি প্রতিবেদনে। যেখানে বলা হয়েছে, নির্বাচকদের নজরে থাকতে এবং ম্যাচ ফিটনেস ধরে রাখতে দু’জনকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তবে ডিসেম্বরের ২৪ তারিখে বিজয় হাজারে ট্রফি শুরু হওয়ার আগে তাঁরা তার মধ্যেই ছ’টি ওয়ান ডে খেলে ফেলবেন—অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তা ছাড়া, জানুয়ারির ১১, ১৪ ও ১৮ তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ রয়েছে, যা ঘরোয়া তালিকাভুক্ত ওয়ান ডে ম্যাচের সঙ্গে মিলে যাচ্ছে। ফলে সূচির সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত।

এহেন জটিলতা প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা পিটিআই-কে বলেছেন, ‘যদি ওরা বিজয় হাজারে ট্রফিতে খেলেও, তার আগে ছ’টি ওয়ান ডে রয়েছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সিরিজের ফাঁকে, দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে তিনটি লিস্ট এ ম্যাচ (৫০ ওভার) রয়েছে রাজকোটে—১৩, ১৬ ও ১৯ নভেম্বর।’

এখন সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের হাতে। তাঁরা কি বিজয় হাজারের বদলে ‘ইন্ডিয়া এ’ ম্যাচকে অগ্রাধিকার দেবেন, নাকি দুই তারকার জন্য আলাদা পরিকল্পনা সাজাবেন—তা সময়ই বলবে।


```