Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Tilak Varma: শ্রেয়সের কামব্যাকের পর অপারেশন টেবিলে তিলক বর্মা! কোথায় চোট? ফিরবেন কবে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে তিলকের খেলা যে অসম্ভব, তা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

Tilak Varma: শ্রেয়সের কামব্যাকের পর অপারেশন টেবিলে তিলক বর্মা! কোথায় চোট? ফিরবেন কবে?

তিলক বর্মা

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 January 2026 15:23

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। আচমকা অস্ত্রোপচারের টেবিলে যেতে হল তিলক বর্মাকে (Tilak Varma)। বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে রাজকোটে গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়। যার জেরে হায়দরাবাদের এই বাঁ-হাতি ব্যাটারের আসন্ন টি-২০ সিরিজে খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে—এমনটাই জানাচ্ছে বোর্ডের চিকিৎসা-সংক্রান্ত আপডেট।

ঠিক কী হয়েছে তিলকের?

বোর্ড সূত্রে জানা যাচ্ছে, রাজকোটে বিজয় হাজারে ট্রফির ম্যাচ চলাকালীন আচমকাই তীব্র ব্যথা অনুভব করেন তিলক। সঙ্গে সঙ্গে তাঁকে গোকুল হাসপাতালে (Gokul Hospital, Rajkot) নিয়ে যাওয়া হয়। স্ক্যানের পর চিকিৎসকেরা নিশ্চিত করেন, টেস্টিকুলার-জনিত সমস্যায় (Testicular Torsion) ভুগছেন তিলক। দ্রুত অস্ত্রোপচার না হলে পরিস্থিতি মারাত্মক হতে পারে।

বিসিসিআইয়ের (BCCI) এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই বিশেষজ্ঞরা জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দেন। আমাদের মেডিক্যাল প্যানেলও তাতে একমত। তিলকের সার্জারি সফল হয়েছে। এখন সুস্থ আছে!’ যদিও কবে মাঠে ফিরতে পারবেন, সেই সময়সীমা বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। মেডিক্যাল প্যানেলের সঙ্গে আলোচনার পরই রিহ্যাবিলিটেশন টাইমলাইন জানানো হবে।

এমত পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে তিলকের খেলা যে অসম্ভব, তা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

গিলকে কেন ভাবা হচ্ছে না?

তিলকের চোটে দল নির্বাচন ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে একটি বিষয় পরিষ্কার—শুভমন গিলের (Shubman Gill) নাম আপাতত বিবেচনায় নেই। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র রিপোর্ট অনুযায়ী, নির্বাচকদের ধারণা, বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে টি-২০ স্কোয়াডে রেখে ম্যাচে না খেলানো অস্বস্তিকর। তা ছাড়া, সিরিজের মাঝপথে তিলক ফিট হয়ে ফিরলে গিলকে বাদ দেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে—যা নির্বাচকেরা সাফ সাফ এড়াতে চাইছেন। অর্থাৎ, তিলকের বিকল্প হিসেবে নতুন নামেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট!

বিশ্বকাপেও অনিশ্চিত?

অতিসম্প্রতি স্বস্তির খবর দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেন্টার অফ এক্সেলেন্সের (Centre of Excellence) মেডিক্যাল টিম তাঁকে ম্যাচ-ফিট ঘোষণা করেছে। হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ম্যাচে মুম্বইয়ের হয়ে ৫৩ বলে ৮২ রান করে তিনি বুঝিয়ে দিয়েছেন, কোনও শারীরিক অস্বস্তি নেই। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শ্রেয়স নামতে চলেছেন।

উলটো পরিস্থিতি তিলকের ক্ষেত্রে। যাঁর সম্পূর্ণ ফোকাস সুস্থতায়। সামনে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। বিসিসিআই চাইবে না, তাড়াহুড়ো করে ফিরিয়ে এনে বড় ঝুঁকি নেওয়া হোক। অস্ত্রোপচার সফল হলেও পুরোপুরি ফিট হতে সময় লাগবে—এটাই বাস্তব।


```