Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাতিদার-তিলক নন, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারত এ দলের অধিনায়ক শ্রেয়স

এর আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতীয় এ দলের অধিনায়ক হিসাবে রজত পাতিদার ও তিলক বর্মার নাম ঘোষণা করা হয়েছিল। 

পাতিদার-তিলক নন, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারত এ দলের অধিনায়ক শ্রেয়স

শ্রেয়স আইয়ার

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 September 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটের তরুণ সেনসেশন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবার সম্ভবত টিম ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে সুযোগ পেতে চলেছেন। টিম ইন্ডিয়ার জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে স্বপ্নের ফর্মে রয়েছেন পাঞ্জাবের এই ব্যাটার। চলতি এশিয়া কাপে দুরন্ত পারফর্ম করে এখন পর্যন্ত তিনিই  সর্বোচ্চ রান সংগ্রাহক। 

সামনেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের সিনিয়র দল। সেই সফরে টি-টোয়েন্টির পাশাপাশি রয়েছে একদিনের সিরিজও। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, রোহিত-বিরাটদের সঙ্গে অজি সফরের একদিনের স্কোয়াডে থাকতে পারেন অভিষেকও।

এদিকে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়া '' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বিসিসিআই ভারত '' দলের স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া এবং ভারত এ দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি (Australia A vs India A, ODI Series) অনুষ্ঠিত হবে। এই সিরিজের জন্য শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) অধিনায়ক করা হয়েছে। এই সিরিজ ৩০ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু বে। 

সেই সঙ্গে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, শ্রেয়স আইয়ার লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি নিয়েছেন। ব্রিটেনে শ্রেয়সের অস্ত্রোপচার হয়েছে এবং এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি লাল বলের ম্যাচে খেলার সময় অস্বস্তি অনুভব করেন তিনি। শ্রেয়স এই সময়টা তার ফিটনেস ফিরে পেতে ব্যবহার করতে চান। শ্রেয়সের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, বিসিসিআই তাকে ইরানি কাপের জন্য নির্বাচিত করেনি।

এর আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতীয় এ দলের অধিনায়ক হিসাবে রজত পাতিদার ও তিলক বর্মার (Rajat Patidar, Tilak Varma) নাম ঘোষণা করা হয়েছিল। এবার তাঁদের পরিবর্তে শ্রেয়সকে অধিনায়ক করা হল। 

চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়া ফাইনালে উঠে গিয়েছে। তাই দলের সদস্যরা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিত থাকবে। এই কারণে, তিলক এবং অভিষেকের সঙ্গে হর্ষিত রানা এবং অর্শদীপ সিং অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচের দলে জায়গা পেয়েছেন। 

প্রথম ওডিআইয়ের জন্য ভারত এ স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, আয়ুশ বাদোনি, সূর্যাশ শেডগে, বিপ্রজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক)প্রিয়াংশ আর্য, সিমারজিৎ সিং। 

দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে-র জন্য ভারত এ স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, আয়ুষ বাদোনিসূর্যাংশ শেডগে, বিপ্রজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনীত সিংযুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), হর্ষিত রানা, অর্শদীপ সিং।


```