Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Ind vs SA: ৩ বছর আগে এই রাঁচিতেই প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছিল ভারত! শেষ হাসি হেসেছিল কারা?

ঠিক এই রাঁচিতেই তিন বছর আগে টিম ইন্ডিয়া চেজ করে শেষ হাসি হেসেছিল। রোববার সেই স্মৃতি কি নতুন করে উজ্জীবিত করবে? জবাব মিলতে শুরু করবে আজ দুপুর থেকে।

Ind vs SA: ৩ বছর আগে এই রাঁচিতেই প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছিল ভারত! শেষ হাসি হেসেছিল কারা?

শ্রেয়স ও ঈশান

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 November 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুত রাঁচি। রবিবার সিরিজের প্রথম ওয়ানডে। দিনকয়েক আগে টেস্ট সিরিজে চুনকামের লজ্জা। ক্ষত এখনও দগদগে! যদিও চাপের মধ্যে থেকেও ভারত চাইছে নতুন করে শুরু করতে। ইডেনে নির্লজ্জ আত্মসমর্পণ, গুয়াহাটিতে ৪০৮ রানের করুণ হার—এই ব্যাকড্রপে সাদা বলের ফর্ম্যাটে ফিরছে দল। এমন এক মাঠে, যেখানে টিম ইন্ডিয়া শেষবার যখন ওয়ানডে খেলেছিল, প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। সেই ম্যাচের চরিত্রেরা বদলে গিয়েছে, পাল্টেছে প্রেক্ষাপটও। যে কারণে স্মৃতি ফিকে, অনুভূতি অনেকটাই অন্যরকম।

ভারত শেষবার রাঁচিতে ওয়ানডে খেলে ২০২২ সালের ৯ অক্টোবর। নেতৃত্বে শিখর ধাওয়ান। ম্যাচটা ধৈর্য, শৃঙ্খলা আর নিখুঁত রান–চেজের দৃষ্টান্ত হয়ে রয়েছে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৭৮/৭। রিজা হেনড্রিক্স (Reeza Hendricks) ৭৪ আর এডেন মার্করাম (Aiden Markram) ৭৯—মিডল ওভারে হাল ধরেন। কিন্তু ভারতের বোলিং আঁটসাঁট। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) দুরন্ত ফর্মে—১০-১-৩৮-৩। ম্যাচের শেষভাগে তাঁর স্পেলই প্রোটিয়াদের হাত খুলতে দেয়নি। শাহবাজ আহমেদ আর কুলদীপ যাদবও একটি করে উইকেট তোলেন। লক্ষ্য দাঁড়ায় নাগালে।

তাড়া করতে নেমে ভারতের শুরুটা যদিও ভাল হয়নি। ধাওয়ান ১৩ রানে আউট, শুভমান গিল ২৮। ৪৮/২ অবস্থায় রান চেজ সঙ্কটে। এখান থেকেই রং বদলান দু’জন—ঈশান কিষান (Ishan Kishan) আর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নিজের ঘরের মাঠে খেলতে নেমে ঈশান ইনিংস সাজান দারুণ ছন্দে—৮৪ বলে ৯৩। শতরান অল্পের জন্য হাতছাড়া হলেও ততক্ষণে ম্যাচের মোড় ঘুরে গিয়েছে! আইয়ার দেখান আত্মবিশ্বাস। ১১১ বলে অপরাজিত ১১৩—ক্লাসিক ওয়ানডে ইনিংস। ১৬১ রানের জুটি দক্ষিণ আফ্রিকার সমস্ত পরিকল্পনাই গুঁড়িয়ে দেয়। শেষে সঞ্জু স্যামসন ৩০* যোগ করে লড়াইয়ে ইতি টানেন। জিতে যায় ভারত। রান তাড়া করে ফেলে ৪৫.৫ ওভারে।

পরিসংখ্যান বলছে, রাঁচিতে ভারতের মোট ছয় ওয়ানডের তিনটিতে জিতেছে—তিনটিতে হার। এবার যদিও পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নিয়মিত অধিনায়ক শুভমান গিল নেই, নেতৃত্বে কেএল রাহুল। দলে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli)। দুই তারকাই কেরিয়ারের প্রান্তে। যদিও তাঁদের অভিজ্ঞতা ব্যাটিংয়ের ভারসাম্য জোগাবে।

দক্ষিণ আফ্রিকা নামবে আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে। ভারত চাপ নিয়ে। ঠিক এই রাঁচিতেই তিন বছর আগে টিম ইন্ডিয়া চেজ করে শেষ হাসি হেসেছিল। রোববার সেই স্মৃতি কি নতুন করে উজ্জীবিত করবে? জবাব মিলতে শুরু করবে আজ দুপুর থেকে।


```