Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ind vs SA: আজ রাঁচির আবহাওয়া কেমন? হঠাৎ বৃষ্টিতে ম্যাচ পণ্ড হবে না তো?

আজ রাঁচির আবহাওয়া পাশে থাকায়, ‘রো-কো’ জুটির কামব্যাক ম্যাচে কোনও বাইরের বাধা নেই। লড়াই প্রোটিয়া বোলারদের ক্ষুরধার সুইং আর লাল বলে বারবার বিপদে ফেলা ঘূর্ণির বিরুদ্ধে। 

Ind vs SA: আজ রাঁচির আবহাওয়া কেমন? হঠাৎ বৃষ্টিতে ম্যাচ পণ্ড হবে না তো?

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 November 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজের ধাক্কা ভুলে আজ ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া। শুরু হচ্ছে ভারত–দক্ষিণ আফ্রিকা একদিনের লড়াই। আর রাঁচিতে এই ম্যাচের বিশেষ আকর্ষণ রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তন। দুই সিনিয়র তারকা ফিরেছেন, ড্রেসিংরুমে মনোবলও বেড়েছে। এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে আড্ডার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল—সব মিলিয়ে ইডেন-গুয়াহাটির দুঃস্বপ্ন পেছনে ফেলে নতুন ফর্ম্যাটে আত্মবিশ্বাসের সঙ্গে জার্নি শুরু করতে চাইছে ভারত।

কিন্তু বড় ম্যাচের আগে প্রশ্ন একটাই—আবহাওয়া কেমন? বৃষ্টি হবে না তো?

ভাল খবর, আজ রাঁচিতে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনাই নেই। আবহাওয়া দফতরের হিসেবে, জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে পুরো ৫০ ওভারের ম্যাচ হওয়ারই কথা। আকাশ পরিষ্কার থাকবে, শুধু হালকা কুয়াশা আর ধোঁয়াটে পরিবেশ থাকতে পারে দুপুরজুড়ে।

টসের সময় তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। ম্যাচ এগোলে যা আরও কিছুটা কমবে। আর্দ্রতা প্রায় ৫০ শতাংশের আশেপাশে—ওয়ানডে ম্যাচের জন্য একেবারে আদর্শ। শিশিরেরও বড় ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা নেই। ফলে দুই ইনিংসেই ব্যাট–বলের লড়াই জমে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের বড় অংশ।

ভারতীয় শিবিরে বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চোটের জন্য নেই শুভমন গিল (Shubman Gill), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাই নেতৃত্বে কেএল রাহুল (KL Rahul)। সঙ্গে রোহিত-কোহলির অভিজ্ঞতা। ভারত চাইবে শক্তিশালী শুরু। অস্ট্রেলিয়া সফরের শেষ ওয়ানডেতে দু’জনই ছন্দে ফিরেছিলেন।  আজ রাঁচির আবহাওয়া পাশে থাকায়, ‘রো-কো’ জুটির কামব্যাক ম্যাচে কোনও বাইরের বাধা নেই। লড়াই প্রোটিয়া বোলারদের ক্ষুরধার সুইং আর লাল বলে বারবার বিপদে ফেলা ঘূর্ণির বিরুদ্ধে। 


```