Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এবার ঘরোয়া ক্রিকেটেও ব্রাত্য রাহানে-পূজারা, পশ্চিমাঞ্চলের অধিনায়ক শার্দূল

দলীপ ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল। সেই দলে রাখা হয়নি রাহানে ও পূজারাকে।

এবার ঘরোয়া ক্রিকেটেও ব্রাত্য রাহানে-পূজারা, পশ্চিমাঞ্চলের অধিনায়ক শার্দূল

অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 August 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: এবার জাতীয় দল থেকে শুধু নয় ঘরোয়া ক্রিকেটেও ব্রাত্য করা হল অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারাকে (Ajinkya Rahane, Cheteswar Pujara)। আসন্ন লীপ ট্রফির (Duleep Trophy) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল (West Zone)। সেই দলে রাখা হয়নি ভারতীয় ক্রিকেটের এই দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারকে।

দলের অধিনায়ক হিসাবে অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে মনোনীত করেছে পশ্চিমঞ্চলের নির্বাচন কমিটি। শার্দূল এখন জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে রয়েছেন। শুক্রবার (১ আগস্ট) বিকেসিতে এমসিএ-র শরদ পাওয়ার ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত নির্বাচন সভার পর দল ঘোষণা করা হয়। দলে স্থান পয়েছেন মুম্বইয়ের সাতজনগুজরাটের চারজন এবং মহারাষ্ট্র ও সৌরাষ্ট্রের দুজন করে ক্রিকেটার।

রাহানে ও পূজারা বহুদিন ধরে জাতীয় দলে সুযোগ না পেলেও, দুই জনেই জানিয়েছিলেন, মূল স্রোতে ফিরতে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। ৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩-র জুন মাসে ডব্লিউটিসি ফাইনালে। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। অন্যদিকে ৩৭-এর রাহানে ২০২৩-র জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে খেলেছিলেন। যদিও নাইট অধিনায়ক রাহানে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলেছেন। মুম্বইয়ের এই মিডল-অর্ডার ব্যাটার একাধিকবার ইচ্ছাপ্রকাশ করে জানিয়েছেনদেশের হয়ে ফের ক্রিকেট খেলতে চান। কিন্তু সম্ভবত সেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল।

শার্দূলের অধিনায়কত্বে পশ্চিমাঞ্চল দলে রয়েছেন মুম্বইয়ের যশস্বী জয়সওয়ালশ্রেয়স আইয়ার এবং সরফরাজ খানমহারাষ্ট্রের রুতুরাজ গায়কোয়াড়ও এই দলে সুযোগ করে নিয়েছেন। 

এবারের দলীপ ট্রফি ২৮ আগস্ট থেকে দুটি কোয়ার্টার ফাইনালের মাধ্যমে শুরু হবে। সেমিফাইনালে সরাসরি প্রবেশাধিকার পাওয়া পশ্চিমাঞ্চল ৪ সেপ্টেম্বর তাদের অভিযান শুরু করবে। ফাইনাল শুরু হবে ১১ সেপ্টেম্বর থেকে। সমস্ত ম্যাচ বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অ এক্সিলেন্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

পশ্চিমাঞ্চল দল: শার্দূল ঠাকুর (অধিনায়ক)যশস্বী জয়সওয়ালআর্য দেশাইহার্ভিক দেশাইশ্রেয়স আইয়ারসরফরাজ খানরুতুরাজ গায়কোয়াড়জয়মিত প্যাটেলমনন হিঙ্গরাজিয়াসৌরভ নাওয়ালেশামস মুলানিতনুশ কোটিয়ানধর্মেন্দ্র জাদেজাতুষার দেশপাণ্ডেআরজান নাগওয়াসওয়ালা।

পাশাপাশি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঞ্জয় পাতিলের সভাপতিত্বে কমিটি সাতজন স্ট্যান্ডবাই খেলোয়াড়ের একটি তালিকাও ঘোষণা করেছে। এই সাত ক্রিকেটার হলেন- মহেশ পিথিয়াশিবালিক শর্মামুকেশ চৌধুরীসিদ্ধার্থ দেশাইচিন্তন গজামুশির খান এবং উর্বিল প্যাটেল।


```