Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

IPL 2025: করোনায় আক্রান্ত এই আইপিএল ক্রিকেটার, আজ হেডকে ছাড়াই নামছে হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসার কারণে ট্রাভিস হেডের ভারতে আগমন বিলম্বিত হয়েছে। তিনি ১৯ মে (সোমবার) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে নামতে পারবেন না। 

IPL 2025: করোনায় আক্রান্ত এই আইপিএল ক্রিকেটার, আজ হেডকে ছাড়াই নামছে হায়দরাবাদ

ট্রাভিস হেড

শেষ আপডেট: 19 May 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: ফের ক্রিকেট বিশ্বে হানা কোভিড-১৯ ভাইরাসের (Covid-19 Virus)। গত কয়েকদিন ধরেই গোটা বিশ্বজুড়ে এই ভাইরাসের দাপট দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরাও সাবধান বাণী শোনাচ্ছেন। এরই মধ্যে করোনা ভাইরাস হানা দিল ক্রিকেট দুনিয়ায়। যার প্রভাব পড়ল আইপিএল-২০২৫-এও (IPL 2025)

জানা গিয়েছে, কোভিড ভাইরাসে সংক্রমিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার (Australian Cricket) ট্রাভিস হেড (Travis head)। এই বিধ্বংসী অজি ওপেনার চলতি আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে (Sunrisers Hyderabad)। যদিও এবার তাঁকে পরিচিত ছন্দে দেখা যাচ্ছে না। হেডের আইপিএল ২০২৫ এখন পর্যন্ত হতাশাজনক, ২৮.১০ গড়ে ২৮১ রান করেছেন তিনি। তবুও নিজের দিনে একার হাতে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা আছে তাঁর। 

এদিকে, আজ হায়দরাবাদের ম্যাচ রয়েছেন লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে (LSG vs SRH)। ইতিমধ্যে প্লে অফের (Play Off) দৌড় থেকে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। তাদের কাছে আজকের ম্যাচ নিয়মরক্ষার হলেও লখনউয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে পা হড়কালেই নবাবদের শহরের ফ্র্যাঞ্চাইজির কাছে প্লে অফ দূর স্বপ্ন হয়ে উঠবে।

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি (Daniel Vettori) জানিয়েছেন, কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসার কারণে ট্রাভিস হেডের ভারতে আগমন বিলম্বিত হয়েছে। তিনি ১৯ মে (সোমবার) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে নামতে পারবেন না। ভেট্টোরি সেই সঙ্গে বলেন, "সম্পূর্ণ সুস্থ হয়ে যোগদানের অনুমতি পেলে হেড দলে ফিরবেন। আমরা তাঁকে পরবর্তী ম্যাচের জন্য ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।"

এসআরএইচ ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। আইপিএল সাময়িক স্থগিত হওয়ার পর হেড দেশে ফিরে গিয়েছিলেন। সানরাইজার্সের তিনটি ম্যাচ বাকি রয়েছে। সেই তিন ম্যাচ খেলে এই অজি তারকার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। সুস্থ হয়ে হেড যদি ফিরেও আসেন, তবুও তিনি অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার আগে তিন দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলবেন। 

এদিকে, বিস্ফোরক বাঁ-হাতি এই ব্যাটাকে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াডে স্থান দেওয়া হয়েছে। তাই হেডের অসুস্থতা নিয়ে চিন্তা বেড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ারও (Cricket Australia)


```