Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

IPL 2025: নেই কোনও সিঙ্গল, শুধু চার-ছক্কা, বৈভবের নতুন রেকর্ড

বৈভবের এই ইনিংসের বিশেষত্ব হল, দৌড়ে একটি রান নিতে দেখা যায়নি তাকে, সবই এসেছে চার-ছক্কা থেকে। এটিও একটি বড় মাইলফলক।

IPL 2025: নেই কোনও সিঙ্গল, শুধু চার-ছক্কা, বৈভবের নতুন রেকর্ড

বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 19 May 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: শুধু ভারতীয় ক্রিকেটে নয়, গোটা বাইশ গজের দুনিয়ায় এখন আলোচনার বিষয়বস্তু বৈভব সূর্যবংশী। চোদ্দ বছরের এই কিশোর বয়সভিত্তিক প্রতিযোগিতায় আগেই নিজের জাত চিনিয়েছিল। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ইতিমধ্যেই অভিষেক হয়ে গিয়েছে তার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্টে ৬২ বলে ১০৪ রান করে নজর কেড়ে নেয় এই কিশোর। এর পরই সুযোগ চলে আসে আইপিএলে।

আইপিএল অভিষেকেই বাজিমাৎ।রাজস্থান রয়্যালসের জার্সিত ছক্কা হাঁকিয়ে শুরু হয় আইপিএলে পথ চলা। এরপর হল সেই ইতিহাস। ২০২৫ সালের আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে গোটা ক্রিকেট বিশ্বের আলোচ্য বিষয় হয়ে উঠল এই কিশোর। গুজরাটের বিরুদ্ধে এই সেঞ্চুরি করে বৈভব আইপিএলে সবচেয়ে কম বয়সি সেঞ্চুরি করা খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়ে। সেখানেই অবশ্য শেষ হয়নি রেকর্ড ভাঙা-গড়ার খেলা। প্রতিদিনিই সে তৈরি করে চলেছে নিত্য-নতুন রেকর্ড।

গতকাল (১৮ মেপাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু সেই ম্যাচেও দেখা গিয়েছে বৈভবের তাণ্ডবলীলা। ১৫ বলে করেছে ৪০। ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছক্কা

বৈভবের এই ইনিংসের বিশেষত্ব হল, দৌড়ে একটি রান নিতে দেখা যায়নি তাকে, সবই এসেছে চার-ছক্কা থেকে। এটিও একটি বড় মাইলফলক

রবিবার রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে পাঞ্জাব কিংস (PBKS) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে পাঞ্জাব রাজস্থানকে ২২০ রানের লক্ষ্য দেয়। জবাবে, রাজস্থান ২০ ওভারে ২০৯ রান করতে পারে। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ২৫ বলে ৫০ রান, আর বৈভব সূর্যবংশী ৪০ রান। 

ম্যাচে বৈভবের স্ট্রাইক রেট ছিল ২৬৬। ৪০ রানের এই ইনিংসে বৈভব একটিও সিঙ্গল না নিয়ে এই মাইলফলক অর্জন করে। টি-টোয়েন্টি ইনিংসে মাত্র বাউন্ডারি থেকে এত রান করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান এখন বিহারের এই কিশোর

চলতি মরশুমে এখন পর্যন্ত বৈভব ৬ ম্যাচে ১৯৫ রান করেছে। তার ব্যাট থেকে একটা সেঞ্চুরি এসেছে। রবিবার পাঞ্জাবের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান মাত্র ২.৫ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে, যা চলতি মরশুমে যেকোনও দলের দ্রুততম শুরু। কিন্তু দুর্দান্ত শুরু সত্ত্বেও রাজস্থানকে পরাজয়ের মুখোমুখি হতে হয়।


```