Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এর আগে একবার মুখোমুখি, তাতেই হার, হংকংয়ের বিরুদ্ধে কি আজ হিসাব বরাবর করতে পারবে বাংলাদেশ?

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এর আগে মাত্র একবার বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে। ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল ২ উইকেটে। 

এর আগে একবার মুখোমুখি, তাতেই হার, হংকংয়ের বিরুদ্ধে কি আজ হিসাব বরাবর করতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 September 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: যে কোনও টুর্নামেন্ট এলেই বাংলাদেশের সমর্থকরা ভাবতে শুরু করে দেন, এবার হয়তো ট্রফি আসবে। কিন্তু একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আইসিসি ট্রফিতে বাংলাদেশ মানেই ব্যর্থতার ইতিহাস। ওপার বাংলার সমর্থকদের ক্ষেত্রে সবচেয়ে অবাক করা বিষয় হল, তারা হারলেই ব্যর্থতার দায় চাপিয়ে দেয় ভারতের ঘাড়ে।

আসলে বাংলাদেশের ক্রিকেট হল স্বপ্ন, সম্ভাবনা আর সবশেষে  হতাশা। বিশেষত এশিয়া কাপে এটা খুবই প্রযোজ্য। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপের (Asia Cup 2025) অভিযান শুরু করবে বাংলাদেশ (Bangladesh vs Hong Kong)। এই ম্যাচ বাংলাদেশ জিতবে, এটা বলেই দেওয়া যায়। কিন্তু তাদের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাই সুপার ফোরে ওঠা যে টাইগারদের কাছে সহজ হবে না এটা বলেই দেওয়া যায়।

হংকং কাগজে–কলমে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের কাছে হেরে গিয়েছে ৯৪ রানের বড় ব্যবধানে। তাই নেট রান রেটের কথা মাথায় রাখলে আজ বাংলাদেশকেও জিততে হবে বড় ব্যবধানে। কারণ সুপার ফোরে ওঠার ক্ষেত্রে শেষ পর্যন্ত নেট রান রেটও হয়ে উঠতে পারে বড় ব্যাপার। 

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জিতলে সেটা হবে স্বাভাবিক ঘটনা। কিন্তু এই দুই দলের ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এর আগে মাত্র একবার বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল ২ উইকেটে। হংকংয়ের হয়ে সেই ম্যাচে ৩ উইকেট নিয়ে নায়ক হয়ে উঠেছিলেন নিজাহাত খান এবারও তিনি দলে রয়েছেন। 

নিজাহাত বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বলেছেন, হংকং নিজেদের সেরাটা দিতে পারলে এখন বাংলাদেশকে হারানো সম্ভব। যদিও সেটা দুই দলের বর্তমান পারফরম্যান্সের নিরিখে অঘটনই হবে। এই অঘটন যদি বাস্তবে পরিণত হয়, তবে কিন্তু শুরুতেই শেষ হয়ে যাবে বাংলাদেশের স্বপ্ন। সুপার ফোরের আগেই ছিটকে যেতে হবে লিটন দাসদের।  

এদিকে হংকং বাছাইপর্বের সেমিফাইনালে ওমানের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপে জায়গা করে নিয়েছে। তবে তাদের এশিয়া কাপের ইতিহাস কিন্তু লজ্জাজনক। টি–টোয়েন্টি সংস্করণে আগের দুই এশিয়া কাপে ৬ ম্যাচ খেলেও জয়শূন্য দলটি। টুর্নামেন্টে একটা জয়ই তাই পরম পাওয়া হবে তাদের জন্য।

অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে জয় নিয়ে খুব একটা উচ্চাভিলাসী নন হংকংয়ের কোচ কুশল সিলভা। এসিসির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “বাংলাদেশ ভাল দল। তবে আমরা ভাল মানের ক্রিকেট খেলার বিষয়ে আত্মপ্রত্যয়ী। আমরা নিজেদের উপর ফোকাস রাখতে চাইছি।


```