Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সার্বিয়া ছেড়ে সপরিবারে গ্রিসে চলে গেলেন জোকোভিচ, একদা ‘নয়নের মণি’ কেন আজ সরকারের চক্ষুশূল?

গ্রিসে চলে যাওয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন: জোকোভিচ পরিবার-চালিত ‘বেলগ্রেড ওপেন’ টুর্নামেন্ট এবার বসতে চলেছে এথেন্সে। আয়োজকরা জানাচ্ছেন, সার্বিয়ায় আয়োজনের মতো পরিবেশ নেই।

সার্বিয়া ছেড়ে সপরিবারে গ্রিসে চলে গেলেন জোকোভিচ, একদা ‘নয়নের মণি’ কেন আজ সরকারের চক্ষুশূল?

সপরিবারে নোভাক

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 September 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: দেশে তীব্র রাজনৈতিক অস্থিরতা। সার্বিয়ার (Serbia) রাস্তায় ছাত্রদের আন্দোলন তুমুল আকার নিয়েছে। সেই বিদ্রোহে তরুণদের পাশে টেনিস তারকা নোভাক জোকোভিচ (Novak Djokovic)। সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রকাশ্য সমর্থন। আর তাই সরকারের বিরাগভাজন হতে হল তাঁকে। প্রো-গভর্নমেন্ট শিবিরের ক্রমবর্ধমান চাপে সপরিবারে গ্রিসে (Greece) সরলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন!

‘ডেইলি মেইলে’র (Daily Mail) রিপোর্ট অনুযায়ী, এথেন্সে (Athens) নতুন বাড়ি কিনেছেন জোকোভিচ। এগারো বছরের স্তেফান (Stefan) আর আট বছরের তারা (Tara)-কে ভর্তি করিয়েছেন সেন্ট লরেন্স কলেজে (St. Lawrence College)। গুঞ্জন ছড়িয়েছে, গ্রিসের ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচির আওতায় বিনিয়োগ করে স্থায়ী আবাসনের আবেদনও করতে পারেন তিনি।

ছাত্র আন্দোলনে পাশে দাঁড়ানোই যে দেশছাড়ার বড় কারণ, তা বলাই বাহুল্য। নভি সাদের (Novi Sad) রেলস্টেশন দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু ঘিরে দুর্নীতি ও রাজনৈতিক সংস্কারের দাবিতে রাস্তায় নামে পড়ুয়ারা। সেই ক্ষোভের ঢেউয়ে সমর্থন জোগান জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর শিরোপা উৎসর্গ করেন আহত ছাত্রকে। বেলগ্রেডে (Belgrade) বাস্কেটবল ম্যাচে গায়ে চাপান সোয়েটার, যেখানে লেখা‘স্টুডেন্টস আর চ্যাম্পিয়ন্স’! একের পর এক বার্তা ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। লেখেন, ‘যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। তাঁদের কণ্ঠস্বর শোনা দরকার। শিক্ষা আর বোঝাপড়ার মাধ্যমেই আমরা এগিয়ে যাব!’

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক কাজকর্মের ফলে দেশজুড়ে জোকোভিচের ভাবমূর্তি নাটকীয়ভাবে পালটে গেছে। একসময় মহামারি চলাকালীন প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ (Aleksandar Vucic) তাঁকে ডাকতেন ‘সার্বিয়ার সর্বশ্রেষ্ঠ দূত’। আর আজ সরকারি মিডিয়ায় তীব্র সমালোচনা। জাতীয় নায়ক থেকে বিভাজনের মুখ—সরকারের চোখে ভাবমূর্তি রাতারাতি পালটে গিয়েছে।

গ্রিসে চলে যাওয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন: জোকোভিচ পরিবার-চালিত ‘বেলগ্রেড ওপেন’ টুর্নামেন্ট এবার বসতে চলেছে এথেন্সে। আয়োজকরা জানাচ্ছেন, সার্বিয়ায় আয়োজনের মতো পরিবেশ নেই। তবে সবকিছু স্বাভাবিক হলে ভবিষ্যতে এই প্রতিযোগিতা ফের দেশে ফিরিয়ে আনার ইচ্ছেপ্রকাশ করেছেন টেনিস তারকা।


```