Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘শ্রেয়সের বাদ পড়ার পিছনে ক্রিকেট সম্পর্কিত কোনও কারণ নেই, সাফ জানালেন ডি ভিলিয়ার্স’

কে জানে, বন্ধ দরজার আড়ালে কী হচ্ছে? আমি জানি না, আপনারাও জানেন না। হয়তো শ্রেয়সও জানে না।

‘শ্রেয়সের বাদ পড়ার পিছনে ক্রিকেট সম্পর্কিত কোনও কারণ নেই, সাফ জানালেন ডি ভিলিয়ার্স’

শ্রেয়স আইয়ার ও এবি ডি ভিলিয়ার্স

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 August 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়া চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। এরপর আইপিএলেও ছিলেন দুর্দান্ত ছন্দে। 

২০২৪ সালে শ্রেয়সের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০২৫ আইপিএলে তাঁরই নেতৃত্বে ফাইনালে ওঠে পাঞ্জাব কিংস। দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও শ্রেয়সের ব্যাট গোটা মরশুম জুড়ে পাঞ্জাবকে ভরসা জুগিয়েছিল। ছন্দে থাকা শ্রেয়সকে বাদ দিয়েই এশিয়া কাপের (Asia Cup) দল গড়েছে বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলী। আর তারপর থেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা। এবার এই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও (AB De Villiers)

সংযুক্ত আরব আমিরশাহিত টি-টোয়েন্টি ফরম্যাটে এবার অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত না করায় তিনি বিস্ময় প্রকাশ করেছে এবিডি। তিনি এই সিদ্ধান্তকে অদ্ভুত বলে অভিহিত করে বলেছেন, এর পিছনে ক্রিকেট সম্পর্কিত কোনও কারণ নেই।

২০২৪-এ কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর শ্রেয়স আইপিএল ২০২৫-ও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ১৮তম আসরে তিনি ১৭টি ম্যাচ খেলে ৫০.৩৩ গড়ে এবং ১৭৫.০৭ স্ট্রাইক রেট-সহ ৬০৪ রান করেন।

আইয়ারের পারফরম্যান্স দেখে অনুমান করা হচ্ছিলতিনি অবশ্যই ২০২৫ সালের এশিয়া কাপের দলে সুযোগ পাবেন। এই বছরের শুরুতে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে আইয়ার ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৫ ম্যাচে ২৪৩ রান করেছিলেন। অধিনায়ক রোহিত শর্মাও তখন আইয়ারের প্রশংসা করে বলেছিলেন, শ্রেয়স বেশ পরিণত হয়ে উঠেছে।

এক্স-এ লাইভ চ্যাটের সময় ডি ভিলিয়ার্স বলেছেন, টিম ম্যানেজমেন্টের এই অজ্ঞতা দেখে তিনি অবাক হয়েছেন। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেছেন, এটা কঠিন, বন্ধুরা। আমি কেবল দল পর্যালোচনা করছিলাম। আমি ভাবছিলাম আমরা শ্রেয়সকে কোথায় ফিট করতে পারি? আমার মনে হয়, শ্রেয়স সবচেয়ে বেশি বিরক্ত করতে পারত বিপক্ষ বোলারদের। কারণ সে গত কয়েক বছরে খুব ভাল ক্রিকেট খেলেছে। সে অনেক পরিণত হয়েছে। তার মধ্যে নেতৃত্বের অনেক গুণাবলী রয়েছে। কিন্তু কে জানে, বন্ধ দরজার আড়ালে কী হচ্ছে? আমি জানি নাআপনারাও জানেন না। হয়তো শ্রেয়সও জানে না।

এবিডি মনে করছেন, ক্রিকেটবিহীন কারণ শ্রেয়সকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ডি ভিলিয়ার্স বলেন, কখনও কখনও যখন দুই খেলোয়াড়ের মধ্যে ৫০-৫০ রানের কল হয়, তখন আমি সর্বদা এমন ব্যক্তিকে বেছে নিই যে অন্য খেলোয়াড়দের উন্নতি করবে। হয়তো অনেক বেশি ক্যাপ্টেন আছে। আমার কোন ধারণা নেই। কিন্তু আমার কাছে এটা অদ্ভুত যে, এত ভাল খেলোয়াড় দলে জায়গা পায় না, বিশেষ করে শ্রেয়সের নেতৃত্বের দক্ষতা বিবেচনা করলে। হয়তো একদিন সত্য বেরিয়ে আসবে এবং আমরা জানতে পারব, কেন শ্রেয়স টিম ইন্ডিয়ায় জায়গা পেতে সংগ্রাম করছে।


```