Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভেঙে পড়ল ভারতের আরেকটি দেওয়াল, ভারতীয় ক্রিকেটে পূজারার লড়াই ছিল অবিস্মরণীয়

টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের আশায় থাকা পূজারা রবিবার ভারতীয় ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন।

ভেঙে পড়ল ভারতের আরেকটি দেওয়াল, ভারতীয় ক্রিকেটে পূজারার লড়াই ছিল অবিস্মরণীয়

চেতেশ্বর পূজারা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 August 2025 13:48

দ্য ওয়াল ব্যুরোরাহুল দ্রাবিড় (Rahul Dravid) অবসর নেওয়ার পর বিশ্ব ক্রিকেটে একটাই আলোচনা ছিল,টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা কে নেবেনরাহুল দ্রাবিড়কে 'দ্য ওয়াল(The Wall) বলা হত। দ্রাবিড় ছিলেন এমন একজন খেলোয়াড়, যাঁকে আউট করতে কালঘাম ছুটত বোলারদের। ঘণ্টার পর ঘণ্টা অবলীলায় বাইশ গজে কাটিয়ে দিতে পারতেন তিনি। মনে করা হচ্ছিল তাঁর বিকল্প হয়তো খুঁজেই পাওয়া যাবে না।

কিন্তু শূন্যস্থান সবসময়ই পূরণ হয়। এরপরই এলেন তিনি। আর শুধু এলেনই না, হয়ে উঠলেন টিম ইন্ডিয়ার পরবর্তী 'দ্য ওয়াল'। তিনি হলেন চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara)। আজ সেই ওয়ালটিও ভেঙে পড়ল। টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের আশায় থাকা পূজারা রবিবার ভারতীয় ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় পূজারা নিজের অবসরের কথা ঘোষণা করেছেন আবেগঘন পোস্টের মাধ্যমে। দ্রাবিড়ের পর পূজারাকে ভারতীয় ক্রিকেটের নতুন প্রাচীর বলা হতো। এটা অকারণে ছিল না। পূজারা এমন অনেক ইনিংস খেলেছিলেন যা তাঁকে এই খ্যাতি এনে দিয়েছিল। পূজারার এমন অনেক ইনিংস রয়েছে যার ভিত্তিতে অবসরের পরেও তাঁকে দ্রাবিড়ের মতো দ্য ওয়াল বলা হবে। 

পূজারার টেস্ট কেরিয়ারের সেরা ৫ ইনিংস

আমদাবাদে ক্লান্ত হয়ে পড়লেন ইংল্যান্ডের বোলাররা

২০১২ সালে আমদাবাদে টিম ইন্ডিয়া নেমেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই টেস্টে পূজারা অপরাজিত ২০৬ রান করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি দেখিয়ে দেন ৩ নম্বরে দ্রাবিড়ের আদর্শ বিকল্প হয়ে ওঠার ক্ষমতা তাঁর রয়েছে। টেস্টে এটি ছিল তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি। এই ইনিংসে তিনি ৩৮৯ বল খেলেন এবং ২১টি চার মারেন। উইকেটে প্রায় সাড়ে আট ঘণ্টা সময় কাটানোর পরও ক্লান্ত হননি পূজারা। তবে তিনি অবশ্যই ইংল্যান্ডের বোলারদের ক্লান্ত করে তুলেছিলেন। পূজারার দ্বিশতকের উপর ভর করে ভারত ৫২১/৮ করে ইনিংস ডিক্লেয়ার করে। দ্বিতীয় ইনিংসেও পূজারা অপরাজিত ৪১ রান করেন। ভারত এই ম্যাচটি ৯ উইকেটে জিতে নেয়। এই টেস্টটি দিয়েই লাল বলের বিশেষজ্ঞ হিসাবে পূজারার নাম প্রতিষ্ঠিত হয়।

রাঁচিতে পূজারার শাসন 

২০১৭ সালে অস্ট্রেলিয়া এসেছিল ভারত সফরে। চতুর্থ টেস্ট ছিল রাঁচিতে। এই টেস্টে পূজারা ৫২৫টি বল খেলে ২০২ রান করেনযা ভারতের হয়ে টেস্টের এক ইনিংসে সর্বাধিক বল খেলার রেকর্ড। এই ইনিংসে ২১টি চার এবং একটি ছক্কা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচেরআগে সিরিজ হারের ঝুঁকিতে ছিল ভারত। স্বাভাবিক ভাবেই পাহাড় প্রমাণ চাপ নিয়ে নামতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। পূজারার ম্যারাথন ইনিংস কেবল ম্যাচটি ড্র-ই হয়নিসিরিজও নিজেদের অনুকূলে রাখে ভারত। চাপের মধ্যে ধৈর্য এবং পারফরম্যান্সের উদাহরণ ছিল তা সেই ইনিংস। এখান থেকেই পূজারার ভারতীয় ক্রিকেটের নতুন প্রাচীর হয়ে ওঠার গল্প এগিয়েছে।

জোহানেসবার্গে পূজারার চোয়াল চাপা লড়াই

দক্ষিণ আফ্রিকায় রান করা খুবই কঠিন। সেটা আরও কঠিন হয়ে ওঠে যখন সামনে কাগিসো রাবাদাভার্নন ফিল্যান্ডারের মতো বোলাররা থাকে। ২০১৮ সালেটিম ইন্ডিয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। জোহানেসবার্গে টেস্টে পূজারা কঠিন পিচে অপরাজিত ১৫৩ রান করেছিলেনযা তাঁর সেরা ইনিংসগুলির মধ্যে একটি। ভারত মাত্র ৭ রানে দু উইকেট হারিয়েছিল। সেখান থেকে দলকে তুলে আনেন পূজারা। তিনি ২৭০ বল মোকাবেলা করে ২১টি চার মারেন। তাঁর ইনিংসের কারণেভারত প্রথম ইনিংসে ৩০৭ রান করে এবং ম্যাচ জিতে নেয়। এই ইনিংসটি পূজারার কঠিন পরিস্থিতিতে রান করার ক্ষমতা প্রমাণ করে এবং ঘরের মাঠে সিংহ হওয়ার অভিযোগ মুছে দেয়।

অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরি

২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল। ৭১ বছরের মধ্যে প্রথমবারের মতো এটি ছিল ভারতের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। এই সিরিজ জয়ের ক্ষেত্রে পূজারার অবদান কেউ ভুলতে পারবে না। এই সফরে পূজারা অ্যাডিলেড টেস্টে ২৪৬ বলে ১২৩ রান করেন। ভারত প্রথম দুটি উইকেট শুরুতেই হারিয়ে ফেলার পর শুরু হয় পূজারার লড়াই। সাতটি চার এবং দুটি ছক্কা হাঁকান। তার ইনিংসের সৌজন্যে ভারত প্রথম ইনিংসে করে ২৫০ রান। ভারত টেস্টটি জিতে নেয় ৩১ রানে। এই ইনিংসটি ছিল ২০১৮-১৯ বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ঐতিহাসিক জয়ের ভিত্তি।

সিডনি টেস্টে দুরন্ত প্রত্যাঘাত

২০২১ সালে টিম ইন্ডিয়া গিয়েছিল অস্ট্রেলিয়া সফরেবিরাট কোহলি সন্তানের জন্মের কারণে একটি টেস্ট ম্যাচ খেলে ফিরে এসেছিলেন। যার ফলে সমস্যায় পড়ে যায় টিম ইন্ডিয়াসিডনি টেস্টে যদি ভারত হেরে যেততাহলে সিরিজ জেতা কঠিন হয়ে পড়ত। এই ম্যাচে চেতেশ্বর পূজারা ৭৭ রানের একটি ইনিংস খেলেনযেখানে তিনি ২০৫ বল মোকাবেলা করে ১২টি চার মারেন। অবশ্যই এটি সেঞ্চুরি ছিল না, কিন্তু এর অর্থ ছিল সেঞ্চুরির চেয়েও বেশি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৮ রান করায় ভারত চাপে পড়ে গিয়েছিল।

পঞ্চম উইকেটে পূজারা এবং হনুমা বিহারী ১৪৮ রানের জুটি গড়েন। প্রচুর বল খেলে এই সময় পূজারা অজি বোলারদের ক্লান্ত করে দেন। পূজারা-হনুমা জুটির সৌজন্যে ভারত করে ৪০৭ রান। পূজারার এই ইনিংসটি ম্যাচ ড্র করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সিরিজে ভারতের আশা বাঁচিয়ে রেখেছিল। এর পরেপূজারা ব্রিসবেন টেস্টও অর্ধশতক করেন এবং ভারতকে ম্যাচ এবং সিরিজ জিততে সাহায্য করেছিলেন।

পূজারার এই ইনিংসগুলো তাঁর টেকনিক্যাল দক্ষতাধৈর্য এবং দলের প্রতি অবদানের কথা বলে। ১০৩ টেস্টে ৭১৯৫ রান১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি করে পূজারা লাল বলের ক্রিকেটে ভারতের জন্য এক শক্তিশালী স্তম্ভের ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই আজ যখন তিনি অবসর নিচ্ছেনতখন বলা হচ্ছে- 'ভারতের আরেকটি দেয়াল ভেঙে পড়েছে।'


```