Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার, প্রকাশ্যে এল বেদনাদায়ক ভিডিও

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বসবাসকারী স্থানীয় ক্রিকেটার ফরিদ হুসেন এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। 

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার, প্রকাশ্যে এল বেদনাদায়ক ভিডিও

প্রতীকী ছবি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 August 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: জীবনে কখন কী ঘটবে তা কেউ জানে না। মৃত্যু কখন দুয়ারে এসে প্রিয়জনদের কাছ থেকে কাছের মানুষকে কেড়ে নেবে, তা-ও কেউ বলতে পারে না। জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) স্থানীয় এক ক্রিকেটারের (Cricketerসঙ্গেও এমনই ঘটনা ঘটে গেলরাস্তা দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন তিনিকিন্তু হঠাৎ করেই নেমে এল মৃত্যু (Death)।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বসবাসকারী স্থানীয় ক্রিকেটার ফরিদ হুসেন এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। ২০ অগস্ট ফরিদ রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। 

ফরিদ তাঁর দুই চাকার গাড়িতে করে গন্তব্যে যাচ্ছিলেন। তিনি একটি গাড়িকে অতিক্রম করার সময় হঠাৎ করেই গাড়িটির চালক দরজা  খুলে দেন এবং ফরিদ গাড়িটির সঙ্গে ধাক্কা খা। সংঘর্ষের অভিঘাতে ফরিদ তাঁর দুই চাকার গাড়িটি নিয়ে কিছু দূর যাওয়ার পর মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে দেখে সাহায্য করার জন্য এগিয়ে আসেন আশেপাশের লোকজন। তবে তাঁকে বাঁচানো যায়নি। গাড়ি চালকের অবহেলার কারণে ফরিদকে প্রাণ হারাতে হয়েছে, যা অবশ্যই তাঁর পরিবারের উপর প্রভাব ফেলবে।

সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জম্মু ও কাশ্মীর বারবার শিরোনামে আসছে। তবে সেখানকার অনেক তরুণই এখন ক্রিকেটকে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখছেন। পারভেজ রসুল হলেন জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার, যাঁর গায়ে টিম ইন্ডিয়ার জার্সি উঠেছে। এর পর ভূস্বর্গ থেকে উমরান মালিকের মতো একজন ফাস্ট বোলারের আবির্ভাব ঘটে। তবে এই স্পিডস্টারকে অনেকটাই পিছিয়ে দিয়েছে তাঁর চোট। আইপিএলের পরিচিত মুখ বদুল সামাদও উঠে এসেছেন জম্মু ও কাশ্মীর থেকে। 


```