Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

কপিলকে টপকে দলীপ ট্রফিতে নতুন নজির ভূস্বর্গের বোলারের, নিলেন ৪ বলে ৪ উইকেট

দলীপ ট্রফিতে ৪ বলে ৪ উইকেট নেওয়া প্রথম বোলার হলেন আকিব নবি। জম্মু ও কাশ্মীরের বারামুল্লার বাসিন্দা আকিব ৫৩তম ওভারের শেষ তিন বলে তিনটি উইকেট নেন। এরপর ৫৭তম ওভারের প্রথম বলে মহম্মদ সামিকে আউট করে টানা চতুর্থ উইকেট নেন তিনি।

কপিলকে টপকে দলীপ ট্রফিতে নতুন নজির ভূস্বর্গের বোলারের, নিলেন ৪ বলে ৪ উইকেট

আকিব নবি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 29 August 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: আকিব নবি (Auqib Nabi) নামে ভারতে একজন ক্রিকেটার রয়েছেন, ২৯ অগস্টের আগে তা আর কতজন জানতেন! শুক্রবার দলীপ ট্রফির ম্যাচে জম্মু ও কাশ্মীরের এই ডানহাতি মিডিয়াম পেসার অতিমানব হয়ে উঠে যে কাণ্ড ঘটালেন, তা ইতিহাসের পাতায় উঠে গিয়েছে। বারুদ আর রক্তের গন্ধ ভুলতে বাইশ গজকে হাতিয়ার করেছে ভূস্বর্গ। পারভেজ রসুল, উমরান মালিক, আবদুল সামাদের পর জম্মু ও কাশ্মীর থেকে এবার আরও এক ক্রিকেটার পেল ভারত।  

দলীপ ট্রফিকে (Duleep Trophy) বলা হয়, ভারতীয় ক্রিকেটার তুলে আনার অন্যতম প্ল্যাটফর্ম, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। উত্তরাঞ্চল বনাম পূর্বাঞ্চল ম্যাচের (North Zone vs East Zone) আজ ছিল দ্বিতীয় দিন। আর শুক্রবার টানা চার বলে ৪ উইকেট তুলে নিয়ে নজির সৃষ্টি করলেন আকিব নবি। দলীপ ট্রফির ইতিহাসে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি।

প্রথম ব্যাট করতে নেমে উত্তরাঞ্চল সব উইকেট হারিয়ে তুলেছিল ৪০৫ রান। এরপর আকিবের দুর্দান্ত বোলিংয়ের কারণে পূর্বাঞ্চল ২৩০ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের লিড ১৭৫ রানের

আকিব প্রথম ইনিংসে মোট ৫টি উইকেট নিয়েছেন। পূর্বাঞ্চলের হয়ে বিরাট সিং ৬৯ রান করেন। প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের হয়ে কানহাইয়া ওয়াধওয়ান (৭৬) এবং আয়ুশ বাদোনি (৬৩) অর্ধশতক করেন।

দলীপ ট্রফিতে ৪ বলে ৪ উইকেট নেওয়া প্রথম বোলার হলেন আকিব নবি। জম্মু ও কাশ্মীরের বারামুল্লার বাসিন্দা আকিব ৫৩তম ওভারের শেষ তিন বলে তিনটি উইকেট নেন। ১০ রানে সুরজ জয়সওয়াল উইকেটরক্ষক কানহাইয়া ওয়াধাওয়ানের হাতে ক্যাচ তুলে আউট হন। এরপর নবি শূন্য রানে মনীষীকে এলবিডব্লিউ আউট করেন এবং মুখতার হুসেনকে খাতা খোলার আগেই ক্লিন বোল্ড করেন। ৫৭তম ওভারের প্রথম বলে মহম্মদ সামিকে আউট করে টানা চতুর্থ উইকেট নেন তিনি। এর আগে ইনিংসের শুরুতেআকিব বিরাট সিংকে আউট করেছিলেন। 

প্রথম ইনিংসে নবি ১০.১ ওভার বল করে একটি মেডেন-সহ ২৮ রানে ৫ উইকেট নিয়েছেন। কপিল দেব এবং সাইরাজ বাহুতুলের পর তিনি দলীপ ট্রফিতে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার।

এদিকে, দলীপের অন্য কোয়ার্টার ফাইনালে মধ্যাঞ্চল ৫৩২/৪ স্কোর করে প্রথম ইনিংস ঘোষণা করে। দানিশ মালেওয়ার ২০৩ রান করে রিটায়ার আউট হন। জবাবেউত্তর-পূর্বাঞ্চল দ্বিতীয় দিন শেষ করেছে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানে। তারা এখনও ৩৬৪ রান পিছিয়ে রয়েছে। 


```