Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

The Ashes 2025: অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স! অজিদের নেতৃত্বে স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়া এখনও অ্যাশেজের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেনি। তবে কামিন্সের জায়গায় প্রথম টেস্টে সুযোগ পেতে পারেন ৩৬ বছর বয়সি স্কট বোল্যান্ড! 

The Ashes 2025: অ্যাশেজের প্রথম টেস্টে নেই কামিন্স! অজিদের নেতৃত্বে স্টিভ স্মিথ

কামিন্স ও স্মিথ

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 October 2025 13:24

দ্য ওয়াল ব্যুরো: অ্যাশেজের (Ashes) প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। পিঠের চোটের কারণে প্রথম ম্যাচে নামা হচ্ছে না তাঁর। কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ (Steve Smith)। সোমবার এই রদবদল নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)।

আগামী ২১ নভেম্বর পার্থের (Perth) অপটাস স্টেডিয়ামে (Optus Stadium) শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত অ্যাশেজ। কামিন্স জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ৩–০ ব্যবধানে জয়ের পর থেকেই মাঠের বাইরে। পিঠের চোটে ভুগছেন তিনি। প্রথম টেস্টে মাঠে নামার সম্ভাবনা নিয়ে কিছুটা আশা থাকলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শেই কামিন্সকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে অ্যাশেজে খেতাব ধরে রাখার শুরুতেই বড় ধাক্কা খেল অজিরা।

অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald) জানিয়েছেন, কামিন্স ধীরে ধীরে সুস্থ হচ্ছে, চলছে রিহ্যাব। তাঁর কথায়, ‘ও এখন দৌড় শুরু করেছে। এই সপ্তাহের শেষের দিকেই নেটে বোলিং শুরু করবে। তবে প্রথম টেস্টের আগে হাতে সময় কম ছিল। দ্বিতীয় টেস্টে ওকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী!’

দু’নম্বর ম্যাচ ব্রিসবেনে (Brisbane) ৪ ডিসেম্বর থেকে। দিন-রাতের লড়াই। কোচ ম্যাকডোনাল্ড আরও যোগ করেন, ‘প্যাট এখন রিহ্যাবের গুরুত্বপূর্ণ স্তরে। ওকে পুরোপুরি ফিট করতে আরও কিছুটা সময় লাগবে। প্রথম ম্যাচের আগে ঝুঁকি নিতে চাই না।’

কামিন্সের অনুপস্থিতিতে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ স্টিভ স্মিথ। ২০১৮ সালের ‘স্যান্ডপেপার কাণ্ডে’ (Sandpaper Scandal) অধিনায়কত্ব হারানোর পর তিনি কামিন্সের বিকল্প হিসেবে টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন ছ’বার। ২০২৫ সালে শ্রীলঙ্কার (Sri Lanka) মাটিতে দুটি টেস্টে অধিনায়ক ছিলেন এবং দু’টি ইনিংসেই শতরান হাঁকান (১৪১ ও ১৩১)। এই প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা ভাগ্যবান যে দলে স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ নেতা আছে। কামিন্স ও স্মিথ দারুণভাবে একে অপরকে বোঝে। প্যাটও দলের সঙ্গে থাকবে, পার্থে যাবে আমাদের সঙ্গে!’

অস্ট্রেলিয়া এখনও অ্যাশেজের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেনি। তবে কামিন্সের জায়গায় প্রথম টেস্টে সুযোগ পেতে পারেন ৩৬ বছর বয়সি স্কট বোল্যান্ড (Scott Boland)। অস্ট্রেলিয়ার ঘরোয়া পিচে তিনি বিশেষভাবে কার্যকর। মাত্র ১৪ টেস্টে উইকেটসংখ্যা ৬২, গড় ১৬.৫৩।


```